+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ফের দুর্গাপুরে সিবিআই, বেনাচিতিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এই অভিযান ঘিরে বিতর্ক

Ad Image
Ad Image

ফের দুর্গাপুরে সিবিআই, বেনাচিতিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এই অভিযান ঘিরে বিতর্ক

admin February 19, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৯ফেব্রুয়ারীঃ

বিগত কয়েক মাস ধরে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে অবৈধ কয়লা কারবার নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের হানা চলছে। কখনো বিভিন্ন খনি এলাকা তো কখন শহর দুর্গাপুর কিংবা আসানসোল শহরের নানা জায়গায়। ফের শুক্রবার সকালে সিবিআইয়ের একটি দল হানা দিলো দুর্গাপুরে। বেনাচিতির গুরুদ্বয়ারা রোডে এক ব্যাংক কর্মী সৌরভ আগরওয়ালের বাড়িতে যান তাঁরা। বেশ কিছু সময় ধরে তল্লাশিও চালান তাঁরা, যদিও তল্লাশি শেষে ওই আধিকারিকের দল বলেন তাঁরা যে ব্যাক্তির খোঁজ করছেন এই ব্যাক্তি সেই ব্যাক্তি নন। তবে কি কারনে এই তল্লাশি সে ব্যাপারে মুখ খুলতে চাননি ওই আধিকারিকের দল।

সৌরভ আগরওয়ালের ভাই সতীশ আগরওয়াল জানান, এদিন সকাল এগারোটা নাগার সিবিআইয়ের একটি দল তাদের বাড়িতে এসে প্রথমে তাঁর দাদা সৌরভের খোঁজ করেন। এরপর তাঁরা বাড়িতে তল্লাশী চালান। টানা দু ঘন্টা ধরে চলে এই তল্লাশি অভিযান। তল্লাশি শেষে সিবিআইয়ের ওই দলটি তাঁকে জানান যে তাঁরা ভুল বাড়িতে চলে এসেছেন। তাঁরা সৌরভ আগরওয়াল নয় সৌরভ কুমার নামে এক ব্যাক্তির খোঁজ করছেন। কিছু ভুল তথ্যের জন্য তাঁরা তাদের বাড়িতে চলে এসেছেন। তবে সতীশ আগরওয়াল বলতে পারেননি কেন এই তল্লাসি কারন ওই সিবিআই আধিকারিকরা তাদের বলেননি কেন এই তল্লাশি চালাচ্ছেন তাঁরা। তবে অনুমান করা হচ্ছে, আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে অবৈধ কয়লা কারবার নিয়ে বার বার যে সিবিআই তল্লাশি চালানো হচ্ছে এদিনের ঘটনা তারই একটি অংশ।

Post Views: 3,595
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN