+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পান্ডবেশ্বর কেন্দ্রের প্রার্থী ‘না-পসন্দ’, বিজেপি নেতা যোগ দিলেন তৃনমুলে

Ad Image
Ad Image

পান্ডবেশ্বর কেন্দ্রের প্রার্থী ‘না-পসন্দ’, বিজেপি নেতা যোগ দিলেন তৃনমুলে

admin March 20, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ২০মার্চঃ

হাতে গোনা আর মোটে কয়েকটা দিন বিধানসভা নির্বাচনের আর তার আগে দলীয় প্রার্থীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে দল ছাড়লেন এক বিজেপি নেতা। যোগ দিলেন তৃণমূলে। আগামী দিনে আরও অনেকে দল ছাড়বেন বলে দাবী নেতার।

ভোট যত এগিয়ে আসছে পাণ্ডবেশ্বরে দলবদল এর ঘটনা ততই বাড়ছে। শুক্রবার পান্ডবেশ্বরের কেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের তিন তৃণমূল সদস্য দল ছাড়ার কথা ঘোষণা করেন সাংবাদিক সম্মেলন করে। ২৪ ঘণ্টার মধ্যে পাল্টা দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপির ওবিসি মোর্চার ব্লক সভাপতি প্রদীপ পাল সহ ১০ জন কমী। এদিন প্রদীপবাবু দলবল নিয়ে বাঁকোলায় তৃণমূল ব্লক কার্যালয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। সঙ্গীস হ প্রদীপ বাবুর হাতে দলীয় পতাকা তুলে দেন পান্ডেবেশ্বরের তৃণমূল প্রার্থী তথা ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী।

দলবদল প্রসঙ্গে প্রদীপ বাবু জানান দীর্ঘদিন ধরে বিজেপি দলের সাথে যুক্ত ছিলেন। মিথ্যা মামলায় জড়ানো সহ বহু অত্যাচার সহ্য করেও করেছি। দল যখন যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছি। এতোদিন যাদের সঙ্গে রাজনৈতিক লড়াই করে এসেছি, এখন দলে নিয়ে তাদেরই নেতার পদ দেওয়া হচ্ছে। তিনি বলেন তৃণমূলের বিধায়ক থাকাকালীন জিতেন্দ্র তিওয়ারি এলাকায় বিজেপি কর্মীদের উপর অকথ্য অত্যাচার চালিয়েছে। মিথ্যা মামলায় ফাঁসিয়ে অনেকের জেল পর্যন্ত হয়েছে। কর্মীদের আপত্তিকে অগ্রাহ্য করে দল তাকেই প্রার্থী করেছে, এটা মেনে নেওয়া সম্ভব নয়। তাই বিজেপির সাথে এতদিনের সম্পর্ক ছেদ করে তৃণমূলে যোগ দিলাম। দু’চারদিনের মধ্যে আরও অনেকেই তৃণমূলে যোগ দেবেন বলেও দাবি করেন প্রদীপ বাবু।

Post Views: 1,540
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN