+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে করোনা ভাইরাস মোকাবিলায় আপৎকালীন মোকাবিলায় ‘হেল্পলাইন’ চালু করলেন বোরো চেয়ারম্যান

Ad Image
Ad Image

দুর্গাপুরে করোনা ভাইরাস মোকাবিলায় আপৎকালীন মোকাবিলায় ‘হেল্পলাইন’ চালু করলেন বোরো চেয়ারম্যান

admin March 23, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৩মার্চঃ
সোমবার দুর্গাপুর পুরসভার ৪ নম্বর বরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জির উদ্যোগে এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় “করোনা ভাইরাস কোন আতঙ্ক নয় সচেতন হন” এই স্লোগানকে সামনে রেখে আপদকালীন পরিস্থিতি মোকাবিলায় ও সহযোগিতার জন্য হেল্পলাইন চালু করা হল। এ ব্যাপারে ৪ নম্বর বরো এলাকায় প্রচারও চালানো হয়।
চেয়ারম্যান জানান “সব রকম সরকারি নির্দেশিকা মেনে নিয়ে আমরা আলাদাভাবে ভাইরাসের আতঙ্ক নিয়ে সকল মানুষকে সচেতন করছি এবং আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় ও সহায়তার জন্য হেল্পলাইন চালু করা হল।” তিনি আরো জানান, “স্বপ্ন উড়ান নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় ১০ জন স্বেচ্ছাসেবককে নিযুক্ত করা হয়েছে, তারা বয়স্ক মানুষদের পরিষেবার জন্য কারো যদি কোনরকম অসুবিধা হয় তাহলে বাইক নিয়ে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এমনকি ওষুধপত্র বাড়িতে পৌঁছে দেবে।”
চন্দ্রশেখর ব্যানার্জি জানান, “চারটের পর লকডাউন হবে ঠিকই কিন্তু বাজারহাট থেকে জরুরী পরিষেবা খোলা রাখতে বলা হয়েছে।”
এদিন বোরো চেয়ারম্যান কালোবাজারি রুখতে সবজি বাজার পরিদর্শন করেন এবং আলু পিঁয়াজ ও সবজির দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন।

Post Views: 885
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN