+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   লাউদোহায় প্রচারের মধ্যেই বিজেপি তৃণমূলের সংঘর্ষ

Ad Image
Ad Image

লাউদোহায় প্রচারের মধ্যেই বিজেপি তৃণমূলের সংঘর্ষ

admin April 4, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ৪এপ্রিলঃ

দুই দলের ভোট প্রচার চলার সময় বচসা আর সেই বচসাকে ঘিরে উত্তেজনা ছড়াল লাউদোহার মাধাইপুর গ্রামে। পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে গোগলা পঞ্চায়েতের মাধাইপুর গ্রামে কর্মী-সমর্থকদের নিয়ে ভোট প্রচারে বের হন বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। একই সময় এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার করেছিলেন তৃণমূল কর্মীরা। সেই সময় দুই দলের কর্মীরা সামনা সামনি চলে আসেন। দুই দলের কর্মীরা একে অপরকে লক্ষ্য করে কুটুক্তি করতে থাকেন বলে স্থানীয়রা জানান। বচসা থেকে দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লাউদোহা থানার পুলিশ। তৎপরতার সাথে দুই দলের কর্মীদের পুলিশ দুদিকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনা প্রসঙ্গে তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, তৃণমূলের অঞ্চল সভাপতি কাঞ্চন দাসের নেতৃত্বে তৃণমূল কর্মীরা বাড়ি বাড়ি ভোট প্রচার করেছিলেন। সেই সময় বিজেপি প্রার্থী বহিরাগতদের সাথে করে নিয়ে এসে তৃণমূল কর্মীদের হুমকি দেন। তৃণমূল কর্মীরা প্রতিরোধ করেন। বিজেপি বহিরাগতদের নিয়ে এসে এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন নরেন্দ্রনাথ বাবু।

অন্যদিকে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি বলেন আমাদের প্রচার চলাকালীন এলাকার দুষ্কৃতীদের জড়ো করে হামলা চালানোর চেষ্টা করেছিল তৃণমূল। পুলিশের তৎপরতায় ঝামেলা এড়ানো গেছে। পুলিশের প্রশংসা করেন জিতেন্দ্র বাবু। বলেন তৃণমূল কর্মীদের আচরণ বদলানোর সময় হয়েছে। তা না হলে দু- তারিখের পর তৃণমূল নেতাকর্মীরা জনরোষের শিকার হবেন বলেও হুমকি দেন জিতেন্দ্রর বাবু।

Post Views: 900
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN