+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   নাম না করে জিতেনকে “মোটা কালো মোষ” বলে কটাক্ষ অনুব্রতর

Ad Image
Ad Image

নাম না করে জিতেনকে “মোটা কালো মোষ” বলে কটাক্ষ অনুব্রতর

admin April 14, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ১৪এপ্রিলঃ

পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর কেন্দ্রের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবতী-র সমর্থনে বুধবার লাউদোহা মাঠে জনসভা করে তৃণমূল কংগ্রেস। প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী ছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ৮- ই এপ্রিল এখানেই অনুব্রত মণ্ডলের জনসভা করার কথা ছিল। কিন্তু সেদিন প্রাকৃতিক দুর্যোগের কারণে সভাটি বাতিল হয়। সেদিনই অনুব্রত বাবু তৃনমূল কর্মী-সমর্থকদের কথা দিয়েছিলেন ভোটের আগে ফের আসবেন। আজ বুধবার অনুব্রত বাবু ভাষণ দিতে উঠতেই ”খেলা হবে”- শ্লোগান দিয়ে ওঠেন উপস্থিত কর্মী সমর্থকরা। বক্তৃতার শুরুতেই নাম না করে জিতেন তেওয়ারির উদ্দেশ্যে আক্রমণ শানেন অনুব্রত বাবু। বলেন দলীয় নেত্রী মমতা ব্যানার্জি বিশ্বাস করে গতবার এই কেন্দ্রে একজনকে প্রার্থী করে বিধায়ক করেছিলেন। তিনি দল ও পাণ্ডবেশ্বর এর মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে দল বদলে এবার অন্য দলের প্রার্থী হয়েছেন। পাঁচ বছরে অনেক লুটের টাকা কামিয়েছেন তিনি। বিজেপি ভয় দেখিয়েছে, হয় দলে আয় নয়তো জেলে ভরবো তোকে। লুটের টাকা বাঁচাতে আর জেলে যাওয়ার ভয়ে বেইমান বিজেপিতে নাম লিখিয়েছে। বলেন তৃনমুল ফের ক্ষমতায় আসছে। বেইমানকে ছাড়া হবে না। মোটা কালো মোষ, রাক্ষস বলেও জিতেন্দ্র- কে আক্রমণ করেন অনুব্রত বাবু। পাশাপাশি তিনি রাজ্য সরকারের একাধিক প্রকল্পের প্রশংসা করেন। বলেন তৃণমূল সরকার পড়ুয়াদের জন্য সবুজসাথী, কন্যাশ্রী,রুপশ্রী ছাড়াও রাজ্যবাসীর জন্য খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী সহ একাধিক প্রকল্প করেছে। অন্যদিকে শুধু প্রলোভন ও মিথ্যা কথা বলে ভোট চাইছে বিজেপি- বলে অভিযোগ করেন অনুব্রত বাবু। বলেন মোদি বলেছিলেন আচ্ছে দিন আসবে। এখন তিনি রাষ্ট্রয়ত্ব সব সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন। এটাই হচ্ছে বিজেপির আচ্ছে দিন। এখন বলছেন সোনার বাংলা গড়ব। জনতার উদ্দেশে অনুব্রত বাবু বলেন বিহার, ইউপি গুজরাট সোনার করতে পারেনি। এরা আবার বাংলা সোনার করবে ? পাশাপাশি তিনি পাণ্ডবেশ্বর কেন্দ্রের প্রার্থীকে ভোট দিয়ে জেতানোর আহ্বান জানান জনতার উদ্দেশ্যে বলেন দুই প্রার্থীই- ভূমিপুত্র। নরেন দলের বিশ্বস্ত, জিতলে এলাকার উন্নয়ন হবে বলেও অনুব্রত বাবু জানান। তবে ৮ তারিখ বাতিল হওয়া সভাটিতে যে পরিমাণ ভিড় হয়েছিল সেই তুলনায় এদিনের সভায় তুলনামূলক ভিড় কম হয়। কারণ হিসেবে স্থানীয় তৃণমূল নেতারা জানান আজ সভা ছিল বিকেল চারটে। প্রচন্ড রোদ ও তাপের কারণে ভিড় কিছুটা কম হয়েছে।

Post Views: 888
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN