+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   করোনার ভয়ানক পরিস্থিতিতে দুর্গাপুরে মাস্ক বিহীন প্রচারে অভিনেত্রী বিজেপি প্রার্থী শ্রাবস্তি

Ad Image
Ad Image

করোনার ভয়ানক পরিস্থিতিতে দুর্গাপুরে মাস্ক বিহীন প্রচারে অভিনেত্রী বিজেপি প্রার্থী শ্রাবস্তি

admin April 20, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২০এপ্রিলঃ

রাজ্যে ক্রমশ বাড়ছে করোনার প্রকোপ। নিত্যদিন সংবাদ শিরোনামে উঠে আসছে মৃত্যুর খবর। অথচ হুঁশ নেই রাজনৈতিক নেতা নেত্রীদের, করোনার স্বাস্থ্যবিধিকে শিকেয় তুলে দিয়ে প্রচারটাই যে এনাদের কাছে এক ও অদ্বিতীয়ম হয়ে উঠেছে তা আরো একবার প্রমানিত হল দুর্গাপুরে বিজেপি প্রার্থীর প্রচারের দৃশ্যতে। দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী দীপ্তাংশু চৌধুরীর সমর্থনে সোমবার প্রচারে এসেছিলেন সদ্য বিজেপিতে যোগদানকারী তথা বেহালা পশ্চিম কেন্দ্রেরে বিজেপি প্রার্থী তথা চিত্রতারকা শ্রাবস্তী চ্যাটার্জী। একটি হুড খোলা গাড়িতে চেপে প্রার্থীর সাথে মলানদীঘির আকন্দরা অঞ্চলে রোড শোতে অংশ নেন। তাঁকে দেখতে উৎসাহী জনতার ঢল নামে রাস্তায়। অথচ করোনার এই ভয়ানক পরিস্থিতিতে একজন জনপ্রতিনিধি হিসেবে তাঁর মুখে ছিল না কোনো মাস্ক। শুধু তাই নয় মূলতঃ টলি নায়িকাকে দেখতে পথের ধারে ভিড় জমানো জনতার উদ্দ্যেশ্যে গোলাপ ফুলের পাপড়িও ছুঁড়তে দেখা যায় বলে অভিযোগ। ফলে এইজন জনপ্রতিনিধির এ হেন আচরনে একদিকে হতবাক যেমন এলাকাবাসী তেমনই এই ঘটনাকে ঘিরে উঠেছে নিন্দার ঝড়ও।

রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে চলছে জোর সমালোচনা। অনেকে এই প্রশ্নও তুলছেন যে, রাজ্য তথা দেশ জুড়ে করোনার দ্বিতীয় ঢেউ আছরে পড়েছে। প্রপ্তিদিন মৃত্যু হচ্ছে বহু মানুষের। সেখানে একজন জনপ্রতিনিধি শুধু নন সাধারন মানুষের কাছে একজন আইকন হিসেবে শ্রাবস্তি কি করে এরকম কান্ডজ্ঞানহীন কাজ করতে পারলেন? তিনি চিত্রতারকা বলে কি করোনার স্বাস্থ্যবিধির উর্ধে? তবে শুধু শ্রাবস্তী চ্যাটার্জী বলে নয় ওই বিজেপির এদিনের রোড শোতে অংশগ্রহণকারী বেশীর ভাগ কর্মী সমর্থকদের মুখই ছিল মাস্ক বিহীন।

Post Views: 1,011
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN