+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পান্ডবেশ্বরে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, হত্যা না আত্মহত্যা?

Ad Image
Ad Image

পান্ডবেশ্বরে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, হত্যা না আত্মহত্যা?

admin April 23, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ২৩ এপ্রিলঃ

এক বিজেপি সমর্থকের ঝুলন্ত মৃতদেহকে ঘিরে এলাকায় ছড়িয়েছে উত্তেজনা। ঘটনাটি পাণ্ডবেশ্বর থানার আলিনগর এলাকার। মৃতের নাম কিরঞ্জন ঘোষ(৩২)।
শুক্রবার সকালে জামুরিয়া বিধানসভা কেন্দ্রের আলীনগর গ্রামে কিরঞ্জন ঘোষ নামে এক বিজেপি সমর্থকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। গ্রাম সংলগ্ন নির্জন জায়গায় গাছের মধ্যে মৃতদেহটি ঝুলতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাণ্ডবেশ্বর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। জামুরিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় দাবি করেন মৃত কিরঞ্জন বিজেপি সমর্থক ছিলেন। কিরজ্ঞন আত্মহত্যা করেনি, হত্যা করে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের লোকজনেরা এই ঘটনার সাথে যুক্ত থাকতে পারে বলেও অভিযোগ করেন তাপস বাবু।
মৃতের কাকা দেবদুলাল ঘোষ জানান বৃহঃস্পতিবার সন্ধ্যেবেলায় ভাইপো বাড়ি থেকে বের হয়। রাত দশটা পর্যন্ত বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করি। সকালে তার মৃতদেহ উদ্ধারের খবর পাই। বেলা ১১টা পর্যন্ত গাছ থেকে মৃতদেহ নামাতে বাধা দেয় বিজেপি সমর্থকরা। তারা গোটা ঘটনাটি ভিডিওগ্রাফি করার দাবি জানান।
ঘটনাটি ঘিরে উত্তেজনা রয়েছে এলাকায়। ঘটনা সম্পর্কে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

Post Views: 793
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN