+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে সংযুক্ত মোর্চার দেওয়াল লিখনের উপর বিজেপির পোস্টার, অভিযোগ অস্বীকার

Ad Image
Ad Image

দুর্গাপুরে সংযুক্ত মোর্চার দেওয়াল লিখনের উপর বিজেপির পোস্টার, অভিযোগ অস্বীকার

admin April 24, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৪এপ্রিলঃ

২৬ এপ্রিল রাজ্যে সপ্তম দফার ভোট, তাই ইতিমধ্যেই নির্বাচন কমিশনের নিয়মানুসারে প্রচারও শেষ। তবে দখলদারীর লড়াই যে এখনও চলবে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো দুর্গাপুর শিল্পাঞ্চলের রাজনীতি। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৪৩ নং ওয়ার্ডের পূর্বাচলে সংযুক্ত মোর্চার দেওয়াল লিখনের উপত বিজেপি প্রার্থীর পোস্টার লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে।

বাম নেতা পঙ্কজ রায় সরকার জানান, শুক্রবার বিকেলে সংযুক্ত মোর্চার দলীয় কর্মীরা দেখতে পান ওই এলাকার তাদের প্রার্থীর নামাঙ্কিত দেওয়াল লিখনের উপর বিজেপি প্রার্থীর পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে তিনি আরো বলেন যে, বিষয়টি নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ জানিয়েছি, তবে এটা পরিষ্কার যে তৃণমূল আর বিজেপির মধ্যে দখলদারির মানসিকতার কোনো পার্থক্য নেই। তৃণমূল যেভাবে মানুষের গণতন্ত্র হরন করার ব্যাপারটা গত দশ বছর দেখিয়েছে বিজেপি সেই পথেই হাঁটছে। এরা কাউকে কোনো স্বাধীনতা দিতে চায় না।
অপরদিকে বিজেপির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুই বলেন, এই ধরনের নোংরামো আমাদের দলের সংস্কৃতি নয়। একটা সামান্য পোস্টার লাগিয়ে দলের কোনো লাভ হবে না। এসব আমাদের দলের কাজ নয়।
পাশাপাশি লক্ষ্মণ ঘোড়ুই বিষয়টিতে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ করে বলেন যে এখন তৃণমূল অনেক কিছুই করছে। অনেক উল্টোপাল্টা কথা বলছে, মিথ্যাচার করছে।

Post Views: 980
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN