+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে ছাপ্পা ভোটে বিজেপিকে মদত কেন্দ্রীয় বাহিনীর, অভিযোগে সরব তৃণমূল

Ad Image
Ad Image

দুর্গাপুরে ছাপ্পা ভোটে বিজেপিকে মদত কেন্দ্রীয় বাহিনীর, অভিযোগে সরব তৃণমূল

admin April 26, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৬এপ্রিলঃ

ভোটারের জায়গায় ছাপ্পা ভোট দিচ্ছে বিজেপি আর তাতে মদত দিচ্ছে ক্লেন্দ্রীয় বাহিনী। এমনটাই অভিযোগ উঠল দুর্গাপুরে। বি-জোনের মার্কনী মুকুল স্কুল অর্থাৎ ৬৯নং বুথের এই ঘটনায় স্কুলের সামনে প্রতিবাদে সোচ্চার হলেন তৃণমূলের মহিলা কর্মীরা।

তৃণমূল কর্মী নেহা দে জানান, এদিন সকালে তাঁরা জানতে পারেন যে, ১বি/৩০ মার্কনী এভ্যিনুতে থাকেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ভাই দিবেন্দু অধিকারীর শ্বশুর শাশুড়ি পরেশ মুখোপাধ্যায় ও মায়া মুখোপাধ্যায়। দুজনেই অসুস্থতার কারনে কলকাতায় হাসপাতালে ভর্তি। তাদের হয়ে দুটো ভোট কেউ বা কারা দিয়ে দিয়েছে। পাশাপাশি, তাঁর আরো অভিযোগ যে, কেন্দ্রীয় বাহিনী ভোটারদের প্রভাবিত করছে। তাঁরা সরাসরি বিজেপিকে ভোট দেওয়ার কথা বলছে এমনটাই অভিযোগ আনছেন নেহা দে সহ অন্যান্য মহিলা তৃণমূল কর্মীরা।

শুধু তাই নয় সুমিতা ভৌমিক নামে অপর এক ভোটার ৬৮ বুথেই ভোট দিতে আসেন সকাল ৯টা নাগাদ। কিন্তু বুথে এসে তিনি জানতে পারেন তাঁর ভোট ইতিমধ্যেই কেউ দিয়ে গেছে।

এই ঘটনায় বেশ উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মীরা। তবে এই বিষয় নিয়ে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাতে গেলে তাদের সেখান থেকে সরিয়ে দেয় কেন্দ্রীয় বাহনী। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হবে বলে তৃণমূল কংগ্রেসের তরফে জানা গিয়েছে

Post Views: 1,228
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN