+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   জিতেন ঘনিষ্ঠ পান্ডবেশ্বরের নবগ্রাম পঞ্চায়েত প্রধানের পদত্যাগ

Ad Image
Ad Image

জিতেন ঘনিষ্ঠ পান্ডবেশ্বরের নবগ্রাম পঞ্চায়েত প্রধানের পদত্যাগ

admin May 6, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ৬মেঃ

পঞ্চায়েত প্রধানের পদ থেকে পদত্যাগ করলেন নবগ্রাম পঞ্চায়েতের সবিতা বাগদি। বৃহস্পতিবার তিনি পদত্যাগপত্র দেন পাণ্ডবেশ্বর বিডিও অভিষেক মিশ্রের হাতে। ২০১৩ সালে তিনি প্রথমবার নবগ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন। ২০১৮ সালে দ্বিতীয়বার তিনি প্রধান পদে আসীন হন। জিতেন তিওয়ারি পাণ্ডবেশ্বর কেন্দ্রে তৃণমূলের বিধায়ক থাকাকালীন এলাকার রাজনীতিতে সবিতা দেবি তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। বিধানসভা ভোটের আগে জিতেন বাবু তৃণমূল ছাড়ার পরও সবিতা দেবি তৃণমূলে-ই ছিলেন। কিন্তু পান্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে জিতেন বাবুর নাম ঘোষণার পরই সবিতাদেবী জিতেন বাবু হাত ধরে বিজেপিতে যোগ দেন। ভোটের ফলাফলে জিতেন বাবু পরাজিত হন তৃণমূলের নরেন্দ্র চক্রবর্তীর কাছে। তৃণমূল সবিতা দেবীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার আগেই বৃহস্পতিবার তিনি পদত্যাগ করেন পঞ্চায়েত প্রধানের পদ থেকে। শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ বলে সবিতা দেবী জানান। তাঁর পদত্যাগ বিষয়ে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Post Views: 1,351
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN