+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   রাতভর পুলিশী অভিযানে দুর্গাপুর থেকে গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতি পিন্টু

Ad Image
Ad Image

রাতভর পুলিশী অভিযানে দুর্গাপুর থেকে গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতি পিন্টু

admin May 18, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১৮মেঃ

অপরাধমূলক নানা কাজের সাথে জড়িত থাকার অভিযোগে আসানসোল উত্তর থানার পুলিশ দুর্গাপুরের কাঁকসার রাজবাঁধ থেকে এক দুষ্কৃতিকে গ্রেপ্তার করল। ধৃতের নাম পিন্টু গড়াই বলে জানা গেছে। সোমবার গভীর রাতে টানা দুই ঘন্টারও বেশী সময় ধরে আসানসোল উত্তর থানার পুলিশ, কাঁকসা, নিউটাউনশীপ থানাকে সাথে নিয়ে কাঁকসার রাজবাঁধে একটি গাড়ির পার্কিং এলাকায় দরজা লাগিয়ে দিয়ে রাতভর তল্লাশী চালায়,গোটা পার্কিং এলাকা ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী, সাথে ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি অকসত গর্গ সহ পুলিশ কমিশনারেটের পদস্থ আধিকারিকরা। হঠাৎই এই পার্কিং এলাকায় পুলিশের তল্লাশী অভিযান আঁচ করতে পেরে লুকিয়ে যায় অভিযুক্ত পিন্টু গড়াই। বিশাল পুলিশ বাহিনী ঘিরে ফেলে গোটা পার্কিং এলাকা, ও এই এরিয়ার ভেতর থাকা একটি অফিস। অবস্থা বেগতিক দেখে পালানোর চেষ্টা করে অভিযুক্ত পিন্টু গড়াই, তখন পুলিশ তাড়া করে এই অভিযুক্ত ব্যাক্তিকে ধরে ফেলে।
তবে ঠিক কি কারণে এই গ্রেপ্তার সেই সম্পর্কে কিছু জানাতে চায়নি আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি অকসত গর্গ।
অন্যদিকে অভিযুক্ত পিন্টু গড়াই জানায় সে পুলিশের ভয়ে পালাচ্ছিল।
সূত্রমাফিক জানা যাচ্ছে কোনো তেলের ট্যাঙ্কার হাইজ্যাক সংক্রান্ত অভিযোগে অভিযুক্তকে খুঁজছিল পুলিশ। আরো বেশ কিছু অভিযোগও ধৃতের বিরুদ্ধে রয়েছে বলে সূত্রমাফিক জানা গিয়েছে।

Post Views: 7,234
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN