+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   মদ বিক্রিকে কেন্দ্র করে রণক্ষেত্র দুর্গাপুর, আহত ২, জখম পুলিশকর্মীও

Ad Image
Ad Image

মদ বিক্রিকে কেন্দ্র করে রণক্ষেত্র দুর্গাপুর, আহত ২, জখম পুলিশকর্মীও

admin June 5, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৫জুনঃ

মদ বিক্রিকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড দুর্গাপুরের বি-জোনের জে.সি. বোস বস্তি এলাকায়। শুক্রবার মধ্যরাতে রণক্ষেত্রের চেহারা নিলো ওই এলাকা। দুপক্ষের সংঘর্ষে জখম হয় উভয়পক্ষের সাত আটজন। শুধু তাই ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশেরও তিনজন জখম হন।
রাজ্যে করোনা সংক্রমণ আটকাতে রাজ্যে চলছে আংশিক লকডাউন। অভিযোগ এই লকডাউনের মধ্যেও জে.সি.বোস রোডের বস্তি এলাকায় সাধু কুন্ডু নামে এক যুবক মদ বিক্রি করছে। ফলে ওই এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ জানান এলাকাবাসীরা। গতকাল এ নিয়ে প্রতিবাদ করতে গেলে কয়েকজনকে মারধর করে সাধু নামে ওই যুবক ও তার সাঙ্গোপাঙ্গোরা বলে অভিযোগ৷ এরপরেই হাতাহাতি শুরু হয়ে যায় দুপক্ষের মধ্যে। বাঁশ লাঠি নিয়ে দুপক্ষ ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় ইট বৃষ্টি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দুর্গাপুর থানার বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি সামাল দিতে নামাতে হয় কমব্যাট ফোর্সও। জানা গিয়েছে ইটের ঘায়ে জখম হয়েছেন তিনজন পুলিশকর্মীও। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশবাহিনী।

Post Views: 4,352
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN