+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   কপর্দক শূন্য, পরিবারও অনটনে তাই পায়ে হেঁটেই দিল্লি পাড়ি, কিন্তু পথ দুর্ঘটনার জেরে ঠাঁই হল পানাগড় স্বাস্থ্যকেন্দ্রে

Ad Image
Ad Image

কপর্দক শূন্য, পরিবারও অনটনে তাই পায়ে হেঁটেই দিল্লি পাড়ি, কিন্তু পথ দুর্ঘটনার জেরে ঠাঁই হল পানাগড় স্বাস্থ্যকেন্দ্রে

admin April 24, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৩এপ্রিলঃ

পেশায় চাকুরীজীবী, দিল্লি নিবাসী সমীর হালদার মাস খানেক আগে কলকাতায় আসেন কোনো কাজে। আচমকা লকডাউনের কারনে কলকাতাতেই আটকে পড়েন ক্যাটারিং সংস্থায় কর্মরত ওই ব্যাক্তি। ভেবেছিলেন খুন তাড়াতাড়ি হয়ত পরিশ্তিতি স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু তখন তিনি ঘুণাক্ষরেও বুঝতে পারেননি যে একবার লকডাউনের সময়সীমা পেরিয়ে আবার দ্বিতীয় দফায় লকডাউন শুরু হয়ে যাবে। ফলে বেজায় সমস্যার পড়েছেন ওই ব্যাক্তি। এদিকে সঙ্গে যেটুকু টাকাকড়ি ছিল তাও প্রায় সেশ। ওদিকে দিল্লিতে তাঁর পরিবারের অবস্থাও অসহায়। সব মিলিয়ে নিজের পরিবারের কাছে যেভাবেই হোক প্রায় ১৬০০ কিলোমিটার পথ পায়ে হেঁটেই পাড়ি দেবেন বলে মনস্থির করেন। যেমন ভাবা তেমন কাজ। বেরিয়েও পড়েন দিল্লির উদ্দ্যেশ্যে। জাতীয় সড়ক ধরে পায়ে হেঁটে যেওয়ার সময় হুগলি ও পূর্ব বর্ধমানের মাঝে একটি বাইক তাঁকে পেছন থেকে ধাক্কা মারে। ওই দুর্ঘটনায় মাথায় চোট পান সমীরবাবু। এদিকে সেই চোট চিকিৎসার জন্য আথে নেই একটি টাকাও। তবে পথ চলতি কয়েকজন সহৃদয় ব্যাক্তি তাঁর চিকিৎসার জন্য কিছু টাকার বন্দোবস্তও করে দেন। কিন্তু অমানবিক কয়েকজন চিকিৎসক সমীরবাবুর চিকিৎসা করতে সাফ মানা করে দেন। বাশ্য হয়ে আহত অবস্থাতেই ফের হাঁটা শুরু করেন মরিয়া ওই ব্যাক্তি। পথ চলতে চলতে তিনি এসে পৌঁছন পানাগরে। ক্লান্ত শরীরে একটু জিরিয়ে নেওয়ার জন্য সমীরবাবু পানাগড়ে হাইওয়ের ধারে বস্ন। তাঁকে দেখে সন্দেহ হওয়ায় স্থানীয় এক বাসিন্দা গুরমেজ সিং তাঁকে জিজ্ঞাসাবাদ করে সব জানতে পারেন। এরপর ওই ব্যাক্তি কাঁকসা থানায় ফোন করে জানান বিষয়?টি। কাঁকসা থানা থেকে একজন সিভিক ভলান্টিয়ারকে পাঠানো হয় সমীরবাবুর কাছে। ওই সিভিক ভলান্টিয়ার নিজের বাইকে করে সমীরবাবুকে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যেকেন্দ্রে নিয়ে ভর্তি করে দেন। পুলিশ সুত্রে খবর বর্তমানে সিল্ল নবাসী ওই ব্যাক্তি স্বাস্থ্যকেন্দ্রেই চিকিৎসার মধ্যে থাকবেন যতদিন না ইনি সুস্থ হয়ে উঠছেন।

Post Views: 1,880
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN