+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে যুবকের রহস্য মৃত্যু, আত্মহত্যা নাকি রাজনৈতিক হত্যা?

Ad Image
Ad Image

দুর্গাপুরে যুবকের রহস্য মৃত্যু, আত্মহত্যা নাকি রাজনৈতিক হত্যা?

admin September 15, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৫ সেপ্টেম্বরঃ

সোমবার রাত্রি ন টা নাগাদ ঘর থেকে বেড়িয়ে আর ঘরে ফেরেনি দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত নডিহার বাসিন্দা মানস ভদ্র (২৮)। মঙ্গলবার দুপুর নাগাদ মানসের নিথর দেহ পুলিশ বাড়ী থেকে একটু দূরে থাকা সেচখাল থেকে উদ্ধার করে। অস্বাভাবিক এই মৃত্যুর ঘটনায় এখন মানসের পরিবারের লোকজন খুনের অভিযোগ করছেন। সেই কথা পুলিশকেও জানানো হয়েছে বলে জানিয়েছেন মানসের পরিবার। বুধবার সকালে কোকওভেন থানার পুলিশ সেচ খালের সামনে থেকে মানসের মোবাইল উদ্ধার করে থানায় নিয়ে যায়। এখন এই মোবাইল ফোনের সূত্র ধরেই পুলিশ তদন্তকে এগিয়ে নিয়ে যেতে চাইছে।
পুলিশ ও মানসের পরিবার সুত্রে জানা গিয়েছে, দিন পনেরো আগে মানস ভদ্রের বাড়ীতে জনা কয়েক ছেলে এসে তাকে দেখা করার জন্য বলে যায়। ঘরে ফেরার পর মানস এদের একজনকে ফোন করলে সে হুমকি দেয় বলে অভিযোগ। মানসের মায়ের অভিযোগ, ছেলেকে খুন করা করা হয়েছে। পাশাপাশি মানসের মা ও মেসোর অভিযোগ, একটি মেয়ের সাথে ফোন মারফত সম্পর্ক তৈরী হয় মানসের।সেই মহিলা তাকে নানাভাবে মানসিক চাপ দিচ্ছিল। হতে পারে এই কারণে মানসের এই মৃত্যু। মানসের শরীরে আঘাতের চিহ্ন আছে বলে দাবী পরিবারের। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরী হয়েছে শহর দুর্গাপুরে।

এদিকে মানসের বাবার অভিযোগ,স্থানীয় ৪৩নম্বর ওয়ার্ডের কাউন্সিলার চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের সাথেই থাকতো মানস। যতদিন চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ছিলেন ততদিন মানসও তৃণমূলে ছিল। কিন্তু গত বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর অনুগামী বলে পরিচিত নগর নিগমের ৪৩নম্বর ওয়ার্ডের কাউন্সিলার চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়াতে মানসও তখন বিজেপিতে চলে আসে। মৃত মানস ভদ্রকে দলীয় কর্মী বলে দাবী করে দুর্গাপুর নগর নিগমের ৪৩নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, যেভাবে রাজ্যে বিরোধীদের ওপর অত্যাচার চলছে তাতে করে এই ঘটনায় পুলিশ নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা নিক।
অন্যদিকে তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শিপুল সাহা বলেন, মৃত যুবক মানস ভদ্র তৃণমূলেই ছিল এখনও সে তৃণমূল কর্মী।পুলিশ তদন্ত করুক,কিন্তু বিজেপি যে অভিযোগ আনছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অন্য কোনো কারণ লুকিয়ে রয়েছে পুলিশ সেটা তদন্ত করুক।
তবে মানসের মৃত্যু আত্মহত্যা নাকি রাজনৈতিক খুন সে বিষয়ে তদন্ত করছে কোকওভেন থানার পুলিশ ।

Post Views: 3,912
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN