+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   করোনার জের, মোবাইলের মাধ্যমে মেয়ের বিয়ের সম্প্রদান সাড়লেন বাবা

Ad Image
Ad Image

করোনার জের, মোবাইলের মাধ্যমে মেয়ের বিয়ের সম্প্রদান সাড়লেন বাবা

admin June 17, 2020

আমার কথা, ঝাড়গ্রাম, ১৭জুনঃ

লকডাউনে বাড়ি ফিরতে না পেরে মোবাইলে মেয়ের বিয়ে দেখলেন বাবা। কন্যাদান করলেন দাদু।  এমনই ঘটনার সাক্ষী থাকল ঝাড়গ্রামের শক্তিনগর এলাকা। সরকারি বিধি মেনেই পালিত হয় বিয়ে বাড়ির অনুষ্ঠান।

শক্তিনগরের বাসিন্দা স্বপন থাকেন ওয়ার্ধায় একটি কারখানায় শ্রমিকের কাজ করেন। পরিযায়ীরা ঘরে ফিরলেও স্বপন ফেরেননি। কারণ, যাঁরা ফিরে গিয়েছেন, কারখানায় তাঁদের পুনর্বহালের সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। কারখানার একটি ইউনিট চালু রয়েছে। সেখানে ডিউটি করছেন স্বপনবাবু। এদিকে মেয়ের বিয়ে ঠিক হয়ে গিয়েছে। মঙ্গলবার বিয়ের দিনে হাজির থাকতে পারেননি স্বপনবাবু। তাতে অবশ্য বিয়ে আটকায়নি। প্রযুক্তির দৌলতে ভিডিয়ো কলিংয়ের সাহায্যে মেয়েকে দূর থেকেই সম্প্রদান ও আশীর্বাদ করলেন স্বপনবাববু। স্বপনবাবুর অবশ্য নিজের অ্যান্ড্রয়েড ফোন নেই।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শক্তিনগর এলাকার বাইশ বছরের পার্বতীর সঙ্গে এদিন বিয়ে হয় ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া ব্লকের পেটবিন্ধি বাসিন্দা দীপ বেরার। দীপ পেশায় ঝাড়গ্রাম জেলাশাসকের অফিসের অস্থায়ী কর্মী। দীপের সঙ্গে কয়েক বছর আগে পরিচয় হয় পার্বতীর। এরপর উভয় পরিবারের মধ্যে দেখাশোনা করে লকডাউনের আগে বিয়ের দিন ধার্য হয়। কিন্তু সব কিছু ওলোটপালট করে দেয় লকডাউন।

Post Views: 1,454
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN