+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   গ্রীষ্মকালীন পানীয় জলের সমস্যা মেটাতে প্রশাসনিক বৈঠক পান্ডবেশ্বরে

Ad Image
Ad Image

গ্রীষ্মকালীন পানীয় জলের সমস্যা মেটাতে প্রশাসনিক বৈঠক পান্ডবেশ্বরে

admin February 13, 2026

আমার কথা, ১২ ফেব্রুয়ারী

মুনমুন দত্ত, পান্ডবেশ্বর:

পাণ্ডবেশ্বর ব্লকে আসন্ন গ্রীষ্মকালে পানীয় জলের সংকট নিরসনের জন্য একটি বৈঠক হল বৃহস্পতিবার। উক্ত সভায় উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, সমষ্টি উন্নয়ন আধিকারিক বৃষ্টি হাজরা, পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রমা রুইদাস, পূর্ত কর্মাধ্যক্ষ কিরীটী মুখার্জি, পাণ্ডবেশ্বর এরিয়া জেনারেল ম্যানেজার, বাংকলা এরিয়া জেনারেল ম্যানেজার, কেন্দা এরিয়া জেনারেল ম্যানেজার সহ পাণ্ডবেশ্বরের পঞ্চায়েত সমিতির সদস্য ও গ্রাম পঞ্চায়েতের সমস্ত প্রধান ও উপপ্রধানেরা।
সেখানে সমষ্টি উন্নয়ন আধিকারিক বৃষ্টি হাজরা আসন্ন গ্রীষ্মকালে পাণ্ডবেশ্বর ব্লকের পানীয় জল সংকটগ্রস্ত এলাকায় পানীয় জল সরবরাহ করার জন্য ইসিএল আধিকারিকদের অনুরোধ করেন এবং পিএইচই কেও অনুরোধ করেন যে ইসিএল এর জলের ট্যাঙ্কার গুলি যেন পিএইচই ওএইচআর থেকে জল ভরতে পারে। পিএইচই এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কাশীনাথ রায় সেই ব্যাপারে আশ্বস্ত করেন। ইসিএল থেকে এই বিষয়ে সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়। পাণ্ডবেশ্বরের বিধায়ক  নরেন্দ্রনাথ চক্রবর্তী, উপস্থিত ইসিএল এর জেনারেল ম্যানেজার ও অন্যান্য আধিকারিকদের ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে এলাকায় পানীয় জল সরবরাহ করতে অনুরোধ করেন। এছাড়া পিএইচইকে বলেন যে তাদের ট্যাঙ্কার গুলি যখন বিভিন্ন এলাকায় জল সরবরাহ করবে তখন যেন ব্লক প্রশাসন ও পঞ্চায়েত গুলির সঙ্গে যোগাযোগ করে জল সংকটগ্রস্ত এলাকায় জল সরবরাহ করে।

Post Views: 99
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN