+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   কালোবাজারী রুখতে দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক, শিল্পাঞ্চলবাসীদের স্বার্থে দেওয়া হল হেল্পলাইন নাম্বার

Ad Image
Ad Image

কালোবাজারী রুখতে দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক, শিল্পাঞ্চলবাসীদের স্বার্থে দেওয়া হল হেল্পলাইন নাম্বার

admin March 24, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৪মার্চঃ
করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে ইতিমধ্যে রাজ্যে চলছে লকডাউন। এই লকডাউন পরিস্থিতির মধ্যে পরে যাতে ভুগতে না হয় তাই পরিবারের কথা ভেবে সকাল থেকেই বাজারে ভিড় জমাতে শুরু করছেন সাধারন মানুষ। আর মানুষের এই অসহায়তার সুযোগ নিয়ে একদল অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা লাভের লোভে চরা দামে জিনিস বিক্রি করতে শুরু করেছে। এমতবস্থায় আজ প্রধানমন্ত্রী ঘোষণা করেন আজ রাত ১২টা থেকে টানা ২১দিন অর্থাৎ ১৪এপ্রিল রাত ১২টা পর্যন্ত্য সারা দেশ জুড়ে চলবে লকডাউন। আর এই ঘোষণার কথা জানতে পেরে সাধারন মানুষ রাতেই বাড়ি থেকে বেরিয়ে পড়েন বাজারের উদ্দেশ্যে খাদ্য মজুত করতে। আর বাজারে এই সাধারন মানুষের ভিড়ের সুযোগ নিয়ে যাতে অসাধু ব্যবসায়ীরা নিজেদের আখের গোছাতে না পারে তার জন্য তৎপর প্রশন আরো করা পদক্ষেপ নেওয়ার তোড়জোর শুরু করেছে। আজ দুর্গাপুর মহকুমা শাসক অনির্বাণ কোলে নিজের দপ্তরে পদস্থ পুলিশ আধিকারিকগণ, চেম্বার অফ কমার্সের দুর্গাপুর শাখার আধিকারিকগণদের নিয়ে একটি বৈঠক করেন। সেই বৈঠকে সকলে মিলে আলোচনা করে এই সিদ্ধান্ত নেন বাজার দুটি ধাপে খোলা থাকবে। প্রথম ধাপে সকাল ছ’টা থেকে ন’টা পর্যন্ত্য অত্যাবশ্যকীয় পণ্যের বাজার খোলা থাকবে। আবার দ্বিতীয় ধাপে খুচরো বাজার খোলা থাকবে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত্য। এদিনের বৈঠকে মহকুমা শাসক ব্যবসায়ী সংগঠনকে কালোবাজারী রোখার জন্য করা হাতে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি তিনি দুর্গাপুরবাসীদের উদ্দেশ্যে এও জানান যে করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। প্রশাসন আপনাদের সুবিধার্থে সব সময় আপনাদের রয়েছে। দুর্গাপুরবাসীদের সুবিধার্থে খোলা হয়েছে কন্ট্রোল রুম। যার হেল্পলাইন নাম্বার হল-
করোনা ভাইরাস সম্পর্কিত হেল লাইন নাম্বার- ৯৯৩৩৮৭৩১৭২
কালোবাজারী সম্পর্কিত অভিযোগের জন্য হেল্পলাইন নাম্বার- ৭৫৮৪৮৩১০২২
দুর্গাপুর মহকুমা হাসপাতালের হেল্পলাইন নাম্বার- ৮৩২৭৪০৭৬৮২
ডিজাস্টার ম্যানেজমেন্টের হেল্পলাইন নাম্বার-৭৪৭৭৭৯৮১১৯
পুলিশ কন্ট্রোল রুম- ৯০৬৪৩১৪১৭৬
চেম্বার অফ কমার্সের অতি জরুরী নাম্বার-৯৭৩২১০৭৯৩৯

Post Views: 1,193
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN