এস.আই.আর শুনানি কেন্দ্রে অজ্ঞান এ.ই.আর.ও! ভর্তি করা হয় হাসপাতালে
আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ৫ জানুয়ারী :
দায়িত্ব পালন করতে গিয়ে অজ্ঞান এ.ই.আর.ও। কাজের চাপেই অসুস্থ প্রশাসনিক আধিকারিক অভিযোগ স্বামীর। ব্যাপক চাঞ্চল্য এলাকায়। পাণ্ডবেশ্বর এডিএ অফিসে শুনানির দায়িত্বে ছিলেন এডিএ স্নিগ্ধা চট্টোপাধ্যায়। এ.ই.আর.ও হিসেবে টানা কাজ করছিলেন তিনি। সোমবার হঠাৎই অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। অফিস কর্মীরা ছুটে আসেন।খবর যায় বিডিও দপ্তরে।
বিডিও বৃষ্টি হাজরা নার্সের ব্যবস্থা করেন। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে পাঠানো হয়। তারপরে দুর্গাপুরের গান্ধী মোড়ের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুপুরে থেকে হাসপাতালে ভর্তি ছিল। বাড়িতে এক বছরের শিশু থাকায় সন্ধ্যার পর হাসপাতাল থেকে নিয়ে আসা হয় বলে জানান ওর স্বামী।
স্বামী অনিমেষ চক্রবর্তীর অভিযোগ,”বাড়িতে এক বছরের শিশু রয়েছে। তবু টানা ডিউটি।দিনের পর দিন চাপ।
এসআইআর শুনানির বোঝা। স্বাস্থ্যের তোয়াক্কা নেই। সেই জন্যই আমার স্ত্রীর এই অবস্থা।”



