+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   তিনদিন বন্ধ থাকার পর ফের চালু হল অন্ডাল এয়ারপোর্টে বিমান পরিষেবা

Ad Image
Ad Image

তিনদিন বন্ধ থাকার পর ফের চালু হল অন্ডাল এয়ারপোর্টে বিমান পরিষেবা

admin August 5, 2024

আমার কথা, অন্ডাল, ৫ আগস্ট:

টানা বৃষ্টির কারণে জল জমে ছিল অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে। সেই জন্য শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বন্ধ ছিল বিমান পরিষেবা। সোমবার থেকে ফের বিমান পরিষেবা চালু হয় বলে জানান বন্দর কর্তৃপক্ষ।

টানা বৃষ্টির জেরে বৃহস্পতিবার গভীর রাতে জলমগ্ন হয়ে পড়ে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর। রানওয়ে, ট্যাক্সিওয়ে, টারম্যাক, টার্মিনাল সর্বত্র জল জমে যায়। জমা জল ও দুর্যোগের কারণে শুক্রবার থেকে উড়ান পরিষেবা বন্ধ হয়ে যায়। একটি বেসরকারি সংস্থা এই বন্দর থেকে চেন্নাই, মুম্বাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ ও দিল্লি উড়ান পরিষেবা দিয়ে থাকে। শুক্রবারের পর শনি ও রবিবারও বিমান পরিষেবা বাতিল করা হয়। সোমবার থেকে ফের বিমান পরিষেবা চালু হয়। এদিন সকাল ৯ টা ১৮ মিনিটে মুম্বাই থেকে প্রথম উড়ানটি অন্ডালের কাজী নজরুল ইসলাম বন্দরের রানওয়েতে নামে। অন্যান্য বিমানগুলিও নির্ধারিত সময় সূচি মেনে এদিন চলছে বলে জানান সংশ্লিষ্ট বিমানবন্দরের ডিরেক্টর কৈলাস মন্ডল। টানা তিন দিন বিমান পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়েছিলেন বহু যাত্রী। সোমবারের পরিষেবা চালু হওয়ায় খুশি তারা। এদিন সকাল থেকে বিমানবন্দর চত্বরে বহু যাত্রীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

Post Views: 664
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN