+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   কাঁকসায় পঞ্চায়েত প্রধানের উপর হামলার অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে

Ad Image
Ad Image

কাঁকসায় পঞ্চায়েত প্রধানের উপর হামলার অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে

admin December 7, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৭নভেম্বরঃ

সামনেই বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনে নিজেদের জায়গা পোক্ত করতে যেখানে বিরোধীরা কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে সেখানে এখনও নিজেদের মধ্যে কোন্দলই বন্ধ করতে পারল না শাসকদল। এরকমই কোন্দলে জড়িয়ে পড়ে হাসপাতালে ভর্তি হলেন কাঁকসা ব্লকের ত্রিলোকচন্দ্রপুর পঞ্চায়েতের প্রধান সারিনা বেগম, আর অভিযোগের কাঠগড়ায় নাম উঠল তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য বিনোদ গোস্বামীর।

পঞ্চায়েত প্রধান সারিনা বেগমের অভিযোগ, পঞ্চায়েত সদস্য বিনোদ গোস্বামী আজ সোমবার দপ্তরে এসে প্রধানের সহকারীর সাথে অভব্য আচরন করছিলেন। তা নিয়ে প্রধান প্রতিবাদ করলে তাঁর উপর টেবিল উল্টে দেন ওই পঞ্চায়েত সদস্য আর সেই টেবিল দিয়ে পেটে আঘাত পান সারিন বেগম বলে অভিযোগ। পানাগড় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে পঞ্চায়েত প্রধান সারিনা বেগমকে।

অপরদিকে, যার বিরুদ্ধে অভিযোগ সেই পঞ্চায়েত সদস্য বিনোদ গোস্বামী বলেন, পঞ্চায়েত প্রধানের থেকে কোনরকম কাজের ক্ষেত্রে সহযোগিতা তিনি পান না। আজ তিনি যখন প্রধানের সহকারীর সাথে দপ্তরে কথা বলছিলেন তখন প্রধান আচমকাই এসে তাঁর সাথে বাদানুবাদ শুরু করেন। এতে তিনি উত্তেজিত হয়ে টেবিলে চাপড় মারেন। কিন্তু সেই টেবিল থেকে আদৌ প্রধানের আঘাত লেগেছে কিনা তা তিনি জানেন না। তবে পরে প্রধানের স্বামী ও তাঁর দলবল তাঁকে মারধর করে, যার জেরে তিনি গলায় ও মাথায় আঘাত পেয়েছেন বলে অভিযোগ।

এদিকে ঘটনার পর পঞ্চায়েত দপ্তরের খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাঁকসা থানার পুলিশ। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দুর্গাপুরে আসছেন তৃণমূল সুপ্রমো, তাঁর আগে শাসকদলের এই গোষ্টীদ্বন্দ্ব বেশ অস্বস্তিতে ফেলেছে ঘাস ফুল শিবির।

Post Views: 945
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN