+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   স্বাস্থবিধি শিকেয় তুলে স্কুল চালানোর অভিযোগ অন্ডালের একটি স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে

Ad Image
Ad Image

স্বাস্থবিধি শিকেয় তুলে স্কুল চালানোর অভিযোগ অন্ডালের একটি স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে

admin July 11, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১১জুলাইঃ

করোনা অতিমারির সময় স্বাস্থ্য বিধি না মেনে স্কুল চালু রাখার অভিযোগ উঠল একটি স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে । অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন দুর্গাপুরের মহকুমাশাসক।

স্থানীয় সূত্রে জানা গেছে, বছর দুয়েক আগে অন্ডালের দক্ষিণখন্ডের জয়পুরিয়া কোলিয়ারি এলাকায় ‘’মা ওয়েলফেয়ার অর্গানাইজেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার আত্মপ্রকাশ হয়। ইসিএলের একটি পরিত্যক্ত বাংলোয় সংস্থাটির অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান দুটোই রয়েছে। সরকারি স্বাস্থ্যবিধি কে বুড়ো আঙুল দেখিয়ে সেখানে নিয়মিত স্কুল চালানো হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। সামাজিক দূরত্ব বিধি যেমন মানা হচ্ছে না তেমনি মাক্স স্যানিটাইজার ছাড়াই পাশাপাশি একাধিক ছাত্রছাত্রীকে বসিয়ে চলছে শিক্ষাদান। এই কারণে পড়ুয়াদের এমনকি এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বাসিন্দাদের একাংশ। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া নেওয়ার আশ্বাষ দেন দুর্গাপুর মহকুমা শাসক অনির্বাণ কোলে। দক্ষিণখন্ড পঞ্চায়েতের উপপ্রধান অনন্ত ঘোষ বলেন সংক্রমণ এড়াতে সরকারি-বেসরকারি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান যেখানে বন্ধ রয়েছে সেখানে সংস্থাটি কি করে স্কুল চালাচ্ছে? বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেন সংস্থাটির পক্ষে শ্রেয়সী হাজরা। তিনি বলেন এটা মোটেই স্কুল নয়। এখানে এলাকার দুঃস্থ পরিবারের ছেলেমেয়েদের বিনা পয়সায় পড়াশোনার পাশাপাশি কম্পিউটার শিক্ষা নাচ গান  ইত্যাদি শেখানো হয়। সরকারি স্বাস্থ্য বিধি মেনেই এখানে সবকিছু চলছে বলে দাবি করেন তিনি।

Post Views: 1,660
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN