+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   জিআরপি কর্মীদের তৎপরতায় প্রাণ বাঁচলেও দুর্গাপুর স্টেশনে ট্রেনে কাটা পড়ল যুবকের পা

Ad Image
Ad Image

জিআরপি কর্মীদের তৎপরতায় প্রাণ বাঁচলেও দুর্গাপুর স্টেশনে ট্রেনে কাটা পড়ল যুবকের পা

admin November 26, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৬ নভেম্বরঃ

নিজের ভুলে পা হারালেও জিআরপির তৎপরতায় প্রাণে বাঁচলেন বছর সাতাশের এক যুবক। মালগাড়ির তলা দিয়ে লাইন পেরোতে গিয়ে সেই ট্রেনের চাকাতেই পা ক্ষতিগ্রস্থ হয় হীরা মুদির। ঘটতে পারত আরো বড় দুর্ঘটনা, কিন্তু সঠিক সময়ে জি আরপি কর্মীরা ওই যুবককে উদ্ধার করে।

পানাগড় বাজারের উত্তর ক্যানেল পাড়ের বাসিন্দা হীরা মুদি গতকাল অর্থাৎ বুধবার সকালে দুর্গাপুর স্টেশন বাজারের দিকে যে নর্থ টিকিট কাউন্টার আছে সেই কাউন্টারের দিক থেকে ৫ নং প্ল্যাটফর্মে যাওয়ার চেষ্টা করছিলেন। সেই সময় লুপ লাইনে দাঁড়িয়ে ছিল একটি মালবাহী ট্রেন। ট্রেনটির নিচ দিয়ে যখন হীরা পেরোনোর চেষ্টা করে সেই সময় ট্রেনটি চলতে শুরু করে আর হীরা লাইনে পড়ে যায়। খবর পেয়েই জি আর পি কর্মীরা গিয়ে হীরাকে উদ্ধার করে তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপ্তালে নিয়ে যান। তৎক্ষণাৎ হীরার পায়ে অস্ত্রপচার করা হয়। হীরার জীবন বাঁচাতে ডান পা কেটে বাদ দিতে হয়। আপাততঃ সুস্থ আছেন হীরা। তবে চিকিৎসকরা জানান হীরাকে হাসপ্তালে আনতে দেরী হলে প্রাণ সংশয় দেখা দিতো। তাই জি আর পি কর্মীদের তৎপরতায় হীরার প্রাণ বেঁচে যাওয়ায় তার পরিবারের তরফে কৃতজ্ঞতা জানান হীরার পরিবার।

Post Views: 1,859
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN