+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ভোট মিটতেই সারা রাজ্যের সাথে দুর্গাপুরেও আংশিক লকডাউন

Ad Image
Ad Image

ভোট মিটতেই সারা রাজ্যের সাথে দুর্গাপুরেও আংশিক লকডাউন

admin April 30, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩০ এপ্রিলঃ

 


ভোট মিটতেই চালু আংশিক লকডাউন। দেশের সাধারণ মানুষকে ভোট উতসবে মাতিয়ে, স্বাস্থ্যবিধিকে বুড়ো আংগুল দেখিয়ে করোনা ভাইরাসের সংক্রমণ যখন মারাত্মক আকার নিয়ে চলেছে, প্রতিদিন গড়ছে নতুন রেকর্ড তখন টনক নড়লো সরকারের, চালু হলো আংশিক
লকডাউন। এখন থেকে প্রতিদিন সকাল ৭টা থেকে ১০ টা পর্যন্ত, আবার বিকাল ৩টে থেকে ৫টা পর্যন্ত খোলা থাকবে বাজার, খোলা থাকবে শুধু ঔষধ ও মুদি দোকান, সমস্ত শপিং মল, সিনেমা হল, সুইমিং পুল,, জিম, বন্ধ জমায়েত, বিজয় মিছিল

কানাঘুষো চলছিলই এবার ভোটপর্ব মিটতে সেটাই বাস্তবে রূপ নিলো। যে ভাবে রাজ্যে করোনায় সংক্রমিত হচ্ছে রাজ্যবাসী তা থেকেই সকলের মধ্যে এই আলোচনাই চলছিল যে ভোটের পরেই হয়ত রাজ্যে লকডাউন ঘোষনা করা হবে। ঠিক তাই, গতকাল ২৯ এপ্রিল রাজ্যের অষ্টম তথা শেষ দফার ভোট হতেই আজ রাজ্যে জুড়ে আংশিক লকডাউন ঘোষণা করা হল।
এই লকডাউনের আওয়াত বন্ধ থাকবে সিনেমা হল, শপিং কমপ্লেক্স, বিউটি পার্লার থেকে শুরু করে জিম, রেস্তোরা।  এমনকি এক জায়গায় জমায়েতের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বাজারের ক্ষেত্রে সময় নির্ধারিত করা হয়েছে সকাল ৭-১০ আর বিকেল ৩-৫টা। তবে অত্যাবশ্যকীয় হিসেবে ওষুধ ও মুদিখানাকে লকডাউনের আওয়ার বাইরে রাখা হয়েছে।
সারা রাজ্যের সাথে সাথে শিল্পাঞ্চল দুর্গাপুরকেও এই আংশিক লকডাউনের আওতায় আনা হয়েছে। যদিও ইতিমধ্যেই করোনার প্রকোপ আটকাতে দুর্গাপুর বনিকসভার পক্ষ থেকে ১-৩ মে পর্যন্ত্য আংশিক নয় দুর্গাপুরের সমস্ত বাজার সম্পূর্ণ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তবে এই বন্ধের আওতার বাইরে সব্জি বাজার, ওষুধ, দুধের মতো অত্যাবশকীয় পণ্যের দোকানগুলিকে রাখা হয়েছে।
তবে এত সবের পরেও করোনার প্রকোপ আটকাতে দরকার সচেতনতা। করোনার স্বাস্থ্যবিধি মেনে বাড়ির বাইরে বেরোতে মাস্ক অবশ্যই পড়তে হবে। একে অপরের সাথে সামাজিক দুরত্ব বজায় রেখে চলতে হবে।

Post Views: 2,689
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN