বাংলাদেশী অনুপ্রবেশকারী যুবক গ্রেফতার গলসিতে
আমার কথা, গলসি, ১০ মে
অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশের বাসিন্দাকে গ্রেফতার করলো গলসি থানার পুলিশ। ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গলসি থানার অন্তর্গত তারানগর গ্রাম। গোপন সূত্রে খবর পেয়ে গলাসী থানার পুলিশ তাকে গ্রেফতার করে।
ধৃতকে শনিবার বর্ধমান আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তার বাড়ি বাংলাদেশের ঢাকায়। বেশ কিছুদিন আগেই সে এই দেশে আসে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে প্রথমে আটক করে,এর পর তার কাছে তার পরিচয় পত্র চাওয়া হলে সে কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পাড়ায় তাকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম শেখ আসমান হোসেন(৩৯)। ওই ব্যক্তি যার বাড়িতে আশ্রয় নিয়েছিল তার সাথে ওই ব্যক্তির কি সম্পর্ক। আরো কেউ আছে কিনা বা তার সাথে এই দেশে তার সাথে বৈধ কাগজ ছাড়া অবৈধভাবে প্রবেশ করেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।তবে বাংলাদেশি ওই ব্যক্তি সংবাদ মাধ্যমের কাছে কনক রকম কোনো কথা বলতে চান নি।তবে যে সময়ে ভারতের সাথে বাংলাদেশের খারাপ সম্পর্ক চলছে সেই সময় বাংলাদেশ থেকে সীমানা পেরিয়ে ভারতের নিরাপত্তা রক্ষীদের নজর এড়িয়ে এদেশে এলো।টা নিয়ে দেশের নিরাপত্তার বিষয়ে যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু হয়েছে।



