+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   বাঁকুড়া   >>   সকালে তৃণমূলে যোগ দিয়েই বিকেলে ঘরে ফিরলেন বিজেপি পঞ্চায়েত সদস্য

Ad Image
Ad Image

সকালে তৃণমূলে যোগ দিয়েই বিকেলে ঘরে ফিরলেন বিজেপি পঞ্চায়েত সদস্য

admin September 11, 2025

আমার কথা, দেবনাথ মোদক, বাঁকুড়া, ১১ সেপ্টেম্বরঃ

সকালে তৃণমূলের কার্যালয়ে গিয়ে ঘটা করে তৃণমূলের ঝান্ডা ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন বিজেপির টিকিটে নির্বাচিত পঞ্চায়েত সদস্য। তার ১২ ঘণ্টা যেতে না যেতেই ফের বিজেপির পতাকা কাঁধে নিয়ে নিজের ঘরে ফিরে গেলেন ওই পঞ্চায়েত সদস্য। বাঁকুড়ার ওন্দা ব্লকের চিঙ্গানী গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য গনেশ মল্লকে নিয়ে এভাবেই দিনভর চলল শাসক বিরোধী শিবিরের দড়ি টানাটানির খেলা।
২০২৩ সালের গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়ার ওন্দা ব্লকের চিঙ্গানী গ্রাম পঞ্চায়েতের ১৩ টি আসনের মধ্যে ৭ টি আসন পেয়ে বোর্ড গঠন করে বিজেপি। ৪ টি আসন পায় তৃনমূল। ১ টি করে আসনে জয়লাভ করে সিপিএম ও আইএসএফ। পরে সিপিএম-এর নির্বাচিত সদস্য তৃণমূলে যোগ দিলেও ওই পঞ্চায়েত থেকে যায় বিজেপির দখলেই।

সম্প্রতি বাঁকুড়া জেলায় বিরোধী পরিচালিত গ্রাম পঞ্চায়েতগুলিকে নিজেদের কব্জায় নিতে মরিয়া হয়ে উঠেছে শাসক দল তৃণমূল। বুধবার দুপুরে চিঙ্গানী গ্রাম পঞ্চায়েতের কামারকাঁটা ২৬০ এ ও ২৬০ বি এই দুটি বুথ থেকে নির্বাচিত বিজেপি সদস্য তারাপদ পাল ও গনেশ মল্লকে নিজেদের দলে যোগদান করায় তৃণমূল। রীতিমতো ঘটা করে তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক কার্যালয়ে ওই দুই পঞ্চায়েত সদস্যর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত। এরফলে ওই গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠ আসন যায় তৃণমূলের দখলে।

কিন্তু তারপরেও শেষরক্ষা হল না। ১২ ঘণ্টা যেতে না যেতেই সদ্য তৃণমূলে যোগ দেওয়া দুই সদস্যের মধ্যে গনেশ মল্ল গতকাল সন্ধ্যায় ফের ফিরে যান নিজের ঘরে। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি কল্যাণ চট্টোপাধ্যায়ের হাত থেকে বিজেপির পতাকা কাঁধে তুলে নেন তিনি। দুপুরে দল বদল করা পঞ্চায়েত সদস্য গনেশ মল্ল যেখানে বিজেপিতে কাজ করতে না পারার যুক্তি দেখিয়েছিলেন, সেই গনেশ মল্ল সন্ধ্যায় বিজেপিতে যোগ দিয়ে বলেন, তাঁকে চাকরি ও বকেয়া টাকা পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল তৃণমূলে।

সকালে তৃণমূলে যখন যোগ দিয়েছিলেন গণেশ বলেছিলেন, “আমি বিজেপিতে থাকাকালীনও কোনও কাজ পাচ্ছিলাম না। তাই বিজেপি থেকে তৃণমূল যোগ দিলাম। মানুষের উপহার করব। রাস্তাঘাট তৈরি হবে।” আবার সেই গণেশই সন্ধ্যায় যখন ঘরে মানে বিজেপিতে ফিরলেন, তখন বললেন, “আমি আসলে টাকা পেতাম।

আমাকে ভুল বুঝিয়ে টাকা দেব বলে নিয়ে যাওয়া হয়েছিল। টাকাও দেয়নি, ভুল বুঝিয়ে বলেছিল, চাকরি দেওয়া হবে, আমার বউ আসলে অসুস্থ, হাসপাতালে ভর্তি, সেই লোভে গিয়েছিলাম। কিন্তু পরে নিজের ভুল বুঝতে পারি।” গনেশ মল্লর বারংবার এই দলবদল নিয়ে যুক্তি ও পাল্টা যুক্তি সাজিয়েছেন শাসক ও বিরোধী শিবিরের নেতৃত্বও। তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত বলেন, “দীর্ঘদিন ধরেই বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিজেপি নৈরাজ্য চালাচ্ছিল।

তাই কর্মীরা বিতশ্রদ্ধ হয়ে তৃণমূলে এসেছেন।” এদিকে বিজেপিতে পুনরায় যোগদানের পর শাসক দল পুলিশ দিয়ে গনেশ মল্লর পরিবারকে হুমকি দিচ্ছে এই অভিযোগ তুলে সামাজিক মাধ্যমে পাল্টা পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি কল্যাণ চট্টোপাধ্যায় বলেন, “ভুল বুঝিয়ে নিয়ে গিয়েছিল। এক জন ফিরে এসেছেন, বাকি দুজনও বুঝে ফিরে আসবেন। আসলে চাকরির টোপ দিয়ে নিয়ে গিয়েছিল।”

Post Views: 214
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN