BREAKING! এবার রবীন্দ্রনাথকে নিয়ে বিতর্কে জড়ালেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি!
আমার কথা, ২৮ জানুয়ারী
সনাতন গরাই, দুর্গাপুর:
নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর। দুর্গাপুরে বিজেপির কার্যকর্তা সম্মেলন থেকে বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। তিনি বলেন, আমি বলতে পারি যে কবিগুরু, শুধু এই রাজ্যকে নয় পুরো দেশকে শিক্ষার এক নতুন পদ্ধতি দিয়েছেন, যার জন্য নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল, আজ সেই রবীন্দ্রনাথ ঠাকুর জি-কেও স্মরণ করছি। কারণ আজ এই ভূমি সর্বদা তার যোদ্ধাদের মাধ্যমে এখানের মানুষকে এক নতুন উচ্চতা দিয়েছে।”



