EXCLUSIVE! শহীদ তুমি কার? মূর্তি পরিষ্কার নিয়ে চলছে বিজেপির গোষ্ঠীকোন্দল, ভাইরাল হল ভিডিও
আমার কথা, সনাতন গরাই, কাঁকসা, ১০ ডিসেম্বর:
বর্ধমান সাংগঠনিক জেলার কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক ভগিরথ ঘোষের সঙ্গে দলেরই মন্ডলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাসের বচসা চলছে। ভিডিওতে দেখা যাচ্ছে বিশ্বজিৎ দাসের হাতে রয়েছে একটি ইট। তারপরেই বিশ্বজিৎ দাসের সঙ্গে ভগীরথ ঘোষের তর্ক চলছে শহীদ সন্দীপ ঘোষের মূর্তি পরিষ্কার নিয়ে। এই ঘটনাকে ঘিরে মঙ্গলবার রাতে বেশ কিছুক্ষণ উত্তেজনা ছড়ায়।
বিজেপির কিষান মোর্চার সাধারণ সম্পাদক ভগিরথ ঘোষের অভিযোগ,”মলানদিঘীতে বিশেষ কাজে গেছিলাম। তখনই মন্ডলের সাধারণ সম্পাদক আমাকে গালাগালি শুরু করে। সন্দীপ ঘোষের মূর্তি কেন পরিষ্কার করেছিস বলেও হুমকি দেওয়া হয়। তারপরেই ইট দিয়ে মারার চেষ্টা করে। আমি দলের উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানিয়েছি।”
যদিও মন্ডলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাসকে ফোন করা হলে তিনি বলেন,”পরিচয় দেওয়ার পরেও সাংবাদিককে বলেন আপনি যে সাংবাদিক সেইটা আগে যাচাই করতে হবে। আমি কোন তর্কে জড়াতে চাই না।”
কটাক্ষ করে অঞ্চলের যুব সভাপতি অনন্তরূপ বন্দ্যোপাধ্যায় বলেন,”বিশ্বজিৎ দাস আর ভগিরথ ঘোষ দুজনই বিজেপির নেতা। দু’জনের মধ্যে ঝামেলা হচ্ছে। ইট নিয়ে হাতাহাতি হচ্ছে। ওরা শহীদদের নিয়েও রাজনীতি করে।”



