জুলেখা মঞ্জিল ভবনের উদ্যোগে বর্ষশেষের রক্তদান ও স্বাস্থ্যপরীক্ষা শিবির
আমার কথা, দুর্গাপুর, ২৮ ডিসেম্বর:

ওয়েস্টবেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি’র সহ: সভাপতি বিশিষ্ট আইনজীবী আইযূব আনসারী ও তাঁদের
পরিবারের সকলের সম্মিলিত উদ্যোগে শনিবার নিজ নিবাস মুচিপাড়া মৃত্যুঞ্জয় হাউসিং কমপ্লেক্সের জুলেখা মঞ্জিল ভবনে বর্ষশেষের মহতী স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে ২৭ জন স্বেচ্ছায় রক্তদান করে মুমুর্ষ মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানবতার নজির গড়েছে। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টার। এদিন আইনজীবী আইযূব আনসারী তাঁর ৫৯ তম রক্তদান করেছেনম এছাড়াও আন্দোলনের নেতৃত্ব সুদীপ দাস ও নবারুণ ভট্টাচার্য তাদের ৭৩ তম রক্তদান করেছেন। জুলেখা মঞ্জিল পরিবারের সদস্যরা, প্রতিবেশীরা ও বন্ধুরা এই শিবিরে রক্ত দান করেছেন। এদিন শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য রক্তদান আন্দোলনের নেতৃত্ব কবি ঘোষ, সুলতা দাস ও মধুসূদন ঘটক, বিধান নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিহির দে, সমাজকর্মী মৃত্যুঞ্জয় সামন্ত, রঞ্জন ব্যানার্জি, সৌমেন চক্রবর্তী, শামসের আনসারী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ডাক্তার রৌশন জামির আনসারীর তত্ত্বাবধানে ৫৩ জনের স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়েছে।



