মেয়ের জন্মদিনে রক্তদান শিবির
admin
July 27, 2025
আমার কথা, অন্ডাল, ২৭ জুলাইঃ
দু বছরের আরত্রী চট্টরাজের জন্মদিনে আয়োজন হল রক্তদান শিবির। রবিবার জন্মদিন পালন ও রক্তদান শিবিরটি হয় উখড়া গ্রামের রুইদাস পাড়ার হরেকৃষ্ণ কোনার স্মৃতি সংঘ ক্লাবে। শিবিরে আরত্রীর অভিভাবকরা ছাড়াও রক্তদান করেন ৩২ জন। আরত্রীর বাবা অসীম চট্টরাজ বলেন মেয়ের জন্মদিন কোন আরাম্বড় অনুষ্ঠান ছাড়া একটু অন্যরকম ভাবে পালন করার কথা ভেবেছিলাম। রক্তদান অনেক মুমূর্ষ রোগীর জীবন বাঁচাই সে কথা ভেবেই রক্তদান শিবির আয়োজন করি বলে জানান তিনি।



