+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   উখরার কালীমন্দিরে চুরি, ভাঙ্গা হয়েছে সিসিটিভি ক্যামেরাও

Ad Image
Ad Image

উখরার কালীমন্দিরে চুরি, ভাঙ্গা হয়েছে সিসিটিভি ক্যামেরাও

admin October 20, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২০অক্টোবরঃ

পুজোর ঠিক আগেই ঘটে গেল মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা। অন্ডাল থানার অন্তর্গত উখরা ফাঁড়ির উখরা গ্রামের পুরাতন সন্ন্যাসী কালীতলা মন্দিরে এই চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, আজ অর্থাৎ মঙ্গলবার সকালে চুরির ঘটনাটি প্রকাশ্যে আসে তখন যখন দেখা যায়, মন্দিরের তালা ভাঙ্গা, তালা ভাঙ্গা হয়েছে মন্দিরের প্রণামী বাক্সেরও। তার থেকে দুষ্কৃতিরা চুরি করে নিয়ে গেছে প্রণামীর টাকা।

মন্দিরের সেবায়েত সুখেন্দু পান্ডে জানান, গতকাল সন্ধ্যারতির পর মন্দিরে তালা বন্ধ করে দেওয়া হয়েছিল প্রতিদিনের মতোই। এরপর আজ সকালে এসে দেখেন মূল ফটকের তালা ভাঙ্গা। নজরদারির জন্য মন্দিরে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। চুরির বিষয়টি যাতে ক্যামেরা বন্দি না হয় তার জন্য দুষ্কৃতিরা সেই সিসিটিভি ক্যামেরাও ভেঙ্গে দিয়েছে। প্রণামী বাক্সের তালা ভেঙ্গে দুষ্কৃতীরা বেশ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে উখড়া আউটপোস্ট  ফাঁড়ির পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Post Views: 1,525
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN