+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পূর্ব বর্ধমান   >>   “আর জি কর করে দেবো”- মহিলা চিকিৎসককে হুমকি সিভিক ভলান্টিয়ারের

Ad Image
Ad Image

“আর জি কর করে দেবো”- মহিলা চিকিৎসককে হুমকি সিভিক ভলান্টিয়ারের

admin August 10, 2024

আমার কথা, ভাতাড়, ১০ আগস্টঃ

একদিকে যখন আরজি কর হাসপাতালের ডাক্তার পড়ুয়ার খুনের ঘটনায় রাজ্য তোলপাড় তখন অন্যদিকে এই আবহে ওই ঘটনাকে উল্লেখ করে এক মহিলা চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন এক সিভিক ভলান্টিয়ার। “আরজি কর করে দেবো” এই হুমকি দেওয়ার অভিযোগ উঠছে ওই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতাড় স্টেট জেনারেল হাসপাতালে।

“আরজি কর- এ কি হয়েছে দেখেছন তো, তা আপনার সাথেও হতে পারে” এমনই হুমকি দিয়েছে সিভিক ভলেন্টিয়ার বলে অভিযোগ ভাতাড় হাসপাতালের চিকিৎসক সুতপা নষ্করের। রাতে হাসপাতালে কর্তব্যরত অবস্থায় থাকার সময় মদ্যপ অবস্থায় এসে মহিলা চিকিৎসককে হুমকি দেয় ভাতাড় থানার সিভিক সুশামত রায়, এর পর থেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন ওই মহিলা চিকিৎসক বলে অভিযোগ। আরজি করের ঘটনায় এখনো রাজ্য জুড়ে তোলপাড় চলছে, আর এরই মাঝে ফের হাসপাতালের মধ্যে কর্তব্যরত একজন চিকিৎসকের সঙ্গে সিভিক ভলেন্টিয়ার এর ন্যক্কারজনক দুর্ব্যবহারের ঘটনায় আলোড়ন ছড়িয়েছে রাজ্য জুড়ে।

এদিকে এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন ভাতাড় স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসক থেকে স্বাস্থ্য কর্মীরা। জানা গেছে, সুশান্ত রায় ভাতাড় থানার সিভিক ভলেন্টিয়ার হিসাবে কর্মরত। শনিবার সকালে ভাতাড় হাসপাতাল থেকে মিছিল করে ভাতাড় থানায় এসে বিক্ষোভ দেখায় চিকিৎসক, স্বাস্থ্য কর্মীরা। তাদের দাবী, অবিলম্বে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সুশান্ত রায়কে গ্রেপ্তার করতে হবে এবং হাসপাতালের নিরাপত্তা আরও জোরদার করতে হবে। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন চিকিৎসক সুতপা নষ্কর।

বিক্ষোভরত চিকিৎসকদের অভিযোগ, শুক্রবার মধ্য রাতে হাসপাতালে কর্তব্যরত ছিলেন চিকিৎসক সুতপা নষ্কর। তখন হঠাৎ মদ্যপ অবস্থায় চিকিৎসা করাতে আসে সিভিক ভলেন্টিয়ার সুশান্ত রায় এবং মহিলা চিকিৎসকের সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে। প্রতিবাদ করলে “আর জি করে কি হয়েছে দেখেছন তো, তা আপনার সাথেও হতে পারে” এমনই হুমকি দেয় সে।

ডেপুটি সি এম ও এইচ ডা: সুবর্ণ গোস্বামী জানিয়েছেন, এই ঘটনা খুবই দুঃখজনক। সারা রাজ্য জুড়ে আর.জি.করের ঘটনাকে ধিক্কার জানাচ্ছে, তার পরেও ভাতাড় স্টেট জেনারেল হাসপাতালে মহিলা চিকিৎসক কে সিভিক ভলেন্টিয়ারের হুমকির ঘটনা টি মেনে নেওয়া যায় না। চিকিৎসকদের ক্ষোভ কে সমর্থনের সাথে সাথে অবিলম্বে অভিযুক্ত সিভিক কে গ্রেপ্তারের দাবী জানিয়েছেন তিনি। অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত সিভিক সুশান্ত রায়কে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে ভাতাড় থানার পুলিশ।

Post Views: 926
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN