জাতীয় সড়কে ট্রাক-ডাম্পারের সংঘর্ষে মৃত্যু হল গরুর
আমার কথা, দুর্গাপুর, ২৪ জুলাইঃ
দুটি গাড়ির মাঝে পরে মৃত্যু হল একটি গবাদি পশুর। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য অবরুদ্ধ হয়ে পরে জাতীয় সড়কের একটি লেন। পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় যান চলাচল।
পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৫টা নাগাদ দুর্গাপুরের গান্ধী মোড় থেকে ভিড়িঙ্গী মোড়ের মাঝে ১৯ নং জাতীয় সড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা মারে একটি ডাম্পার। ট্রাক আর দাম্পারের মাঝে পরে যায় একতি গরু। ঘটনাস্থলেই মৃত্যু হয় গরুটির। দুর্ঘটনার জেরে ব্যাহত হয় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর ট্রাফিক গার্ড ও দুর্গাপুর থানার পুলিশ। মৃত গরু ও ঘাতক ডাম্পারটিকে সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।



