+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পূর্ব বর্ধমান   >>   শিল্ল্যাঘাটে দামোদরের জলে নতুন অতিথি, জনতার ভিড়

Ad Image
Ad Image

শিল্ল্যাঘাটে দামোদরের জলে নতুন অতিথি, জনতার ভিড়

admin October 12, 2022

আমার কথা, পূর্ব বর্ধমান(গলসী), ১২ অক্টোবরঃ

পূর্ব বর্ধমানের গলসি থানার অন্তর্গত শিল্ল্যা ঘাটের দামোদর নদের জলে গত কয়েকদিন ধরে দেখা মিলছে একটি ডলফিনের। ডলফিনের দেখা পাওয়ার খবর চাউর হতেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে। গ্রামবাসীরা ডলফিন দেখতে সকাল থেকেই নদের পাড়ে ভিড় জমাতে শুরু করছে।
এক ঝলক নতুন অতিথি ডলফিনকে দেখার আশায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছে নদের পাড়ে। অনেকেই ডলফিনের ছবি ক্যামেরাবন্দি করছেন। তবে দেখা গেছে, ডলফিনটি নিজের মতো জলে খেলা করছে। তবে সকালের দিকে দেখতে পাওয়ার পর ফের ডলফিনটিকে দেখার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয় উৎসুক গ্রামবাসীদের।
সোমবার দামোদর নদে বালি খাদানে কাজ করার সময় কয়েকজন কর্মী প্রথম লক্ষ্য করেন, নদের প্রায় মাঝ বরাবর কালো বিরাট বড় একটা কিছু জল থেকে ঝাঁপ দিয়ে উঠে আবার জলে ডুবে যায়। এই ঘটনার বেশ কিছুক্ষণ দেখার পর তারা নিশ্চিত হন যে ওটি একটি ডলফিন বা শুশুক প্রজাতির মাছ । তারাই মোবাইল ফোনে ডলফিনটিকে ক্যামেরা বন্দি করেন। এরপরই দামোদরের জলে ডলফিনের আগমন সম্পর্কে জানতে পারা যায়।
তবে, দামোদরে গাঙ্গেয় ডলফিন বা শুশুক-এর আগেও দেখা পাওয়া গিয়েছিল বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। এর আগে ২০০২ সালে পারাজ এলাকার শিল্ল্যায় ও ২০২০ সালে গলসি ১ নম্বর ব্লকের রনডিহা ড্যাম এলাকায় দেখা মিলেছিল শুশুক বা ডলফিনের। যদিও বৃহস্পতিবারও সকাল থেকেই বন দফতরের কর্মীরা ওই এলাকায় সচেতনতার প্রচার শুরু করেছেন।
পূর্ব বর্ধমান বনবিভাগের পক্ষ থেকে গলসি, আদরাহাটি, শিল্লাঘাট থেকে কসবা পর্যন্ত এই বিশেষ প্রচার চালাচ্ছেন বন দফতরের কর্মীরা। আচমকা দামোদরে চলে আসা এই জলজ প্রাণীটিকে যাতে কেউ বিরক্ত না করে তাকে যাতে সুরক্ষিত রাখা যায়, সে বিষয়ে বলার পাশাপাশি দামোদরে যে সমস্ত মৎসজীবিরা মাছ ধরতে যান তাদেরও সচেতন করা হয়।

Post Views: 1,269
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN