খনি কর্মীর মৃতদেহ উদ্ধার
আমার কথা, অন্ডাল,২২ জুলাই :গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক খনি কর্মীর মৃতদেহ। মৃতের নাম অরুনা প্রধান (৪৬)। অন্ডালের খাস কাজোড়া কোলিয়ারি এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার সকালে খাস কাজোরা কোলিয়ারীর ডাঙ্গাপাড়া সংলগ্ন একটি নির্জন জায়গায় অরুনা প্রধানের মৃতদেহটি পাওয়া যায়। গাছের ডালে ফাঁস লাগা অবস্থায় দেহটি ঝুলছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ। ময়না তদন্তের জন্য দেহটি উদ্ধার করে পুলিশ থানাতে নিয়ে যায়। মৃত অরুনা বাবু উড়িষ্যার বাসিন্দা। তিনি খাস কাজোরা কোলিয়ারীতে কর্মরত ছিলেন। খনি আবাসনে পরিবার নিয়ে থাকতেন বলে স্থানীয়রা জানান।



