+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   বাঁকুড়া   >>   পোল্ট্রি ফার্মের নির্মীয়মান ছাদ ধসে মৃত ১, জখম ৫

Ad Image
Ad Image

পোল্ট্রি ফার্মের নির্মীয়মান ছাদ ধসে মৃত ১, জখম ৫

admin March 1, 2024

আমার কথা, (দেবনাথ মোদক)বাঁকুড়া, ১ মার্চ:

পোল্ট্রি ফার্মের দেওয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু ও পাঁচ শ্রমিকের আহত হওয়ার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল বাঁকুড়ার তালডাংরা থানার ডুমুরডিহা গ্রামে। ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে ছুটে যান বাঁকুড়ার জেলা শাসক ও পুলিশ সুপার। আহতদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূল নেতাদের মদতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে নির্মাণ করাতেই এই দুর্ঘটনা অভিযোগ তুলে দুর্ঘটনাস্থল বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।

বাঁকুড়ার তালডাংরা থানার ডুমুরডিহা গ্রামে সম্প্রতি একটি বিশালাকার পোল্ট্রি ফার্ম তৈরী করে একটি বেসরকারি সংস্থা। পোল্ট্রি ফার্মের একধারে থাকা গুদামঘর সম্প্রতি দোতলা করার কাজ শুরু করে সংস্থাটি। শুক্রবার দুপুরে আচমকাই ওই স্টোরের নির্মীয়মান দোতলার একটি পাঁচিল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনার সময় ওই স্টোরের টিনের শেডের বারান্দায় বসে দুপুরের খাবার খাচ্ছিলেন শ্রমিকেরা। নির্মীয়মান দেওয়ালের একাংশ টিনের শেডের উপর ভেঙে পড়ায় চাপা পড়ে যান ৬ জন শ্রমিক। এরমধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শ্রমিকের। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। তাঁদের তৎপরতায় আহতদের উদ্ধার করে দ্রুত বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বাঁকুড়ার জেলা শাসক এন সিয়াদ, পুলিশ সুপার বৈভব তেওয়ারি ও বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়। স্থানীয়দের অভিযোগ তৃনমূল নেতাদের মদতে ওই নির্মাণের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয় নি। অন্যদিকে গ্রাম বাসীদের একাংশের দাবী স্থানীয় তৃণমূল নেতাদের মদতেই অতি নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। নির্মানের ক্ষেত্রে অনুমতি নেওয়া হয়েছিল কিনা বা নির্মানের সামগ্রীর মান কী ছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা শাসক ও পুলিশ সুপার৷ তৃণমূল নেতাদের মদতের অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।

Post Views: 854
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN