‘তামান্না’ এর স্মৃতিতে বসে আঁকো প্রতিযযোগিতা
আমার কথা, অন্ডাল, ২৭ জুলাইঃ
গত ২৩ শে জুন নদীয়ার কালিয়াগঞ্জে বোমার আঘাতে মৃত্যু হয় ৯ বছরের স্কুল পড়ুয়া তামান্না খাতুনের। রবিবার তার স্মৃতিতে হলো বসে আঁকো প্রতিযোগিতা। সিপিআইএম দলের ছাত্র, যুব, মহিলা ও শিক্ষক সংগঠনের যৌথ উদ্যোগে এদিন প্রতিযোগিতাটি হয় খান্দরার নাগকাজোড়া দূর্গা মন্দির প্রাঙ্গনে। ৯ থেকে ১০ বছর ও ১১ থেকে অনূর্ধ্ব ১৫ বছর বয়সের দুটি বিভাগে অংশ নিয়েছিল ৬০ জন প্রতিযোগী। দুটি বিভাগের ১০ জন করে মোট ২০ জনকে পুরস্কৃত করা হয়। এদিন আয়োজকদের পক্ষ থেকে তামান্নার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের শাস্তির দাবি জানানো হয়।



