+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   অন্ডালে ডুবে যাওয়া তরুণীর মৃতদেহ উদ্ধার দুর্গাপুরে, মিলল শেষ মুহূর্তের ভিডিও

Ad Image
Ad Image

অন্ডালে ডুবে যাওয়া তরুণীর মৃতদেহ উদ্ধার দুর্গাপুরে, মিলল শেষ মুহূর্তের ভিডিও

admin July 16, 2024

আমার কথা, অন্ডাল, ১৬ জুলাই:

EXCLUSIVE 

শনিবার অন্ডালের বাসকা পাম্প হাউস নদী ঘাটে রিলস এর ভিডিও করার সময় পা পিছলে নদীর জলে পড়ে যায় অন্ডালের ১২ নম্বর রহমত নগরের তরুণী জ্যোতি প্রসাদ (২৫) ও তার দুই আত্মীয়া প্রিয়াঙ্কা ও বিউটি পাশওয়ান। ঘটনার কিছুক্ষণের মধ্যেই প্রিয়াঙ্কা ও বিউটিকে উদ্ধার করা হয়। হাসপাতাল নিয়ে গেলে বিউটি (২০) কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। কিন্তু বিস্তর খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি জ্যোতির খোঁজ। তল্লাশির জন্য ওই দিন বিকেল বেলায় আসে আসানসোল থেকে প্রশিক্ষিত ডুবুরির দল। শনি ও রবিবার স্পিড বোটের সাহায্যে নদীর বড় এলাকা জুড়ে তল্লাশি চালিয়েও খোঁজ মেলেনি জ্যোতির। অবশেষে মঙ্গলবার রাতে ঘটনাস্থল থেকে প্রায় ১৫ কিলোমিটার দুর্গাপুরের হুজুকডাঙ্গায় দামোদর নদীর জলে জ্যোতির মৃতদেহের খোঁজ পাওয়া যায়। দেহটি জলে ভাসছিল বলে স্থানীয় সূত্রে খবর। খবর যায় স্থানীয় পুলিশের কাছে। সেখান থেকে মৃতদেহর খোঁজ পাওয়ার খবর আসে অন্ডাল থানাতে। পরিবারের লোকেরা গিয়ে জ্যোতির দেহটি শনাক্ত করেন। মঙ্গলবার দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হবে বলে পুলিশ সূত্রে খবর। জলের স্রোতের টানেই দেহটি এতদূর চলে গিয়েছিল বলে উদ্ধারকারী দলের সদস্যরা জানান।

Post Views: 1,430
Ad Image
আজকের খবর
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
সম্মানজনক পুজো বোনাস সহ একাধিক দাবিতে ডিএসপিতে আইএনটিইউসির বিক্ষোভ
পশ্চিম বর্ধমান September 30, 2026
BREAKING! খনি অঞ্চলে সমাজসেবীর বাড়িতে ইডির তল্লাশি
পশ্চিম বর্ধমান September 30, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN