+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   আর্থিক প্রতারণার দায়ে গ্রেফতার দুর্গাপুরের প্রাক্তন পুরপিতা ও তাঁর ছেলে

Ad Image
Ad Image

আর্থিক প্রতারণার দায়ে গ্রেফতার দুর্গাপুরের প্রাক্তন পুরপিতা ও তাঁর ছেলে

admin February 18, 2025

আমার কথা, দুর্গাপুর, ১৮ ফেব্রুয়ারীঃ

আর্থিক প্রতারণার দায়ে গ্রেফতার হলেন দুর্গাপুরের এক প্রাক্তন পুরপিতা। দুর্গাপুর নগর নিগমের ৩২ নং ওয়ার্ডের প্রাক্তন পুরপিতার সাথে সাথে তাঁর ছেলেকো গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বুধবার আদালতে পেশ করা হবে।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, সাংসদকে উপহার দেওয়ার নাম করে জানুয়ারী মাসে বেনাচিতির এক মোবাইল ব্যবসায়ীর কাছ থেকে দুটি দামি মোবাইল নিয়ে আসেন ৩২নং ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন পুরপিতা মানস রায় ও তাঁর ছেলে অভ্রনীল রায়। মোবাইল দুটির বাজার মূল্য প্রায় ১লক্ষ ৯২ হাজার টাকা। কিন্ত তারপর থেকে মোবাইলগুলির টাকা চাইলে ওই ব্যবসায়ীকে টালবাহান করতে থাকেন মানসবাবু। এমনকি তাঁকে হুমকিও দেন এই প্রাক্তন পুরপিতা বলে অভিযোগ। এরপর ওই ব্যবসায়ী দুর্গাপুর থানায় মানসবাবু ও তাঁর ছেলে অভ্রনীলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এছাড়াও  এক ব্যাক্তির থেকে চার চাকার গাড়ি ৮লক্ষ ৪০ হাজার টাকায় কিনে সেই টাকাও বিক্রেতাকে দেননি মানসবাবু বলে অভিযোগ। সুত্র মারফত জানা গিয়েছে, গত কয়েক বছর ধরে নানা ব্যাক্তির থেকে প্রচুর টাকা নিয়েছেন তিনি। এরকম আরো নানা আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে মানসবাবু ও তাঁর ছেলে অভ্রনীলের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে মানস রায় ও অভ্রনীল রায়কে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে মঙ্গলবার সন্ধ্যায় দুজনকে গ্রেফতার করে।

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা জানান, মানস রায় ও তাঁর ছেলের বিরুদ্ধে আর্থিক প্রতারনার অভিযোগ দায়ের হয়েছিল। তাঁদের জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করা হয়েছে। তবে এই ঘটনার সাথে দলের কোনো সম্পর্ক নেই।

Post Views: 2,641
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN