+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   কাশ্মীরে জঙ্গি হানায় মৃত দুর্গাপুরের বিতান

Ad Image
Ad Image

কাশ্মীরে জঙ্গি হানায় মৃত দুর্গাপুরের বিতান

admin April 23, 2025

আমার কথা, দুর্গাপুর, ২৩ এপ্রিলঃ

মঙ্গলবার কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হানায় মৃত্যু হয়েছে ২৭ জন পর্যটকের। এই পর্যটকদের মধ্যে নাম রয়েছে বিতান অধিকারী(৪০)র। বিতানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

বিতানের ছেলেবেলা কেটেছে দুর্গাপুর শিল্পাঞ্চলে। ডিএসপি টাউনশিপের এ-জোনের ২০/২৮ নং সেকেন্ডারি রোডে তাঁর ছোট থেকে বড় হয়ে ওঠা। প্রথমে হর্ষবর্ধন প্রাথমিক স্কুল ও পরে শিবাজী বয়েজ স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইনফরমেশন টেকনলজি নিয়ে পড়াশুনা। বাবা বীরেশ্বর অধিকারী দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী ছিলেন।

বর্তমানে ফ্লোডিরায় কর্মসুত্রে পরিবার সহ বসবাস করছিলেন বিতান অধিকারী। কলকাতার সখেরবাজারের ১৫ বি কৈলাশ ঘোষ রোডে বিতানের বাবা মা থাকেন। ২০১৯ সালে তিনি আমেরিকার ফ্লোরিডায় টাটা কনসাল্টেন্সিতে যোগ দেন। দিন কয়েক আগে ফ্লোরিডা থেকে স্ত্রী সোহিনী(৩৭) ও একমাত্র পুত্র হৃদান(৩) কে সাথে নিয়ে সখেরবাজারে এসেছিলেন বাবা মায়ের কাছে। সেখান থেকে চলতি মাসের ১৬ তারিখে স্ত্রী ও ছেলেকে নিয়ে কাশ্মীরে যান বেড়াতে। বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল বাড়ি ফেরার কথা ছিল বিতানদের। কিন্তু তাঁর আগেই পহেলগাঁওতে স্ত্রী ও পুত্রের চোখের সামনে জঙ্গীদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান বিতান।

Post Views: 13,949
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN