+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পুরোনো শত্রুতার জেরে প্রাণ গেলো দুর্গাপুরের সুবোধের? গ্রেফতার মৃতের বন্ধু

Ad Image
Ad Image

পুরোনো শত্রুতার জেরে প্রাণ গেলো দুর্গাপুরের সুবোধের? গ্রেফতার মৃতের বন্ধু

admin October 27, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৭অক্টোবরঃ

বন্ধুর সাথে উত্তপ্ত কথা বিনিময়, তারপরেই কথা কাটাকাটি আর তার থেকে বন্ধুকে খুন। পুলিশী জেরায় স্বীকার করল দুর্গাপুরের নিউটাউনশিপ থানার সূর্যসেন কলোনীর বাসিন্দা গুরজিন্দর সিং। কিন্তু শুধুমাত্র মতবিরোধই কি এই খুনের কারন, নাকি এর পেছনে রয়েছে আরো কোনো কারন? তা জানার চেষ্টা করছে পুলিশ।

প্রসঙ্গতঃ এবিএল টাউনশিপের বাসিন্দা পেশায় একটি বেসরকারী কারখানার ঠিকা শ্রমিক সুবোধ প্রসাদ রায়কে রক্তাক্ত অবস্থায় দুর্গাপুরে মহকুমা হাসপাতালের নিয়ে যাওয়া হয় নবমীর রাতে। সুবোধের মাথার পেছনে ক্ষত চিহ্ন ছিল। সুবোধের পরিবারের দাবি তাদের ছেলেকে খুন করা হয়েছে। নিউটাউনশিপ থানায় লিখিত অভিযোগ জানানো হয়। তদন্তে নেমে পুলিশ সুবোধেরই এক বন্ধু গুরজিন্দর সিংকে পুলিশ প্রথমে আটক করে। পুলিশী জেরায় গুরজিন্দর জানায় নবমীর রাতে এ বি এল ডাকঘর সংলগ্ন একটি ফুটবল মাঠে রাতে গুরজিন্দর, সুবোধ ও আরো কয়েকজন বসে গল্প করছিল। আচমকাই গুরজিন্দরের সাথে সুবোধের কথা কাটাকাটি শুরু হয়। তারপরেই ঘটে যায় এই ঘটনা।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, গুরজিন্দর সিং এর বিরুদ্ধে এর আগেও মহিলা ঘটিত বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছিল থানায়। এরপর ফের এই ঘটনায় নাম জড়ালো তার। পুলিশী হেফাজতের আবেদন করে আজ মঙ্গলবার অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশের অনুমান এই খুনের পেছনে পুরোনো কোনো শত্রুতা রয়েছে। তবে সঠিক কারন জানার জন্য অভিযুক্তকে জেরা চালিয়ে যাচ্ছে পুলিশ।

Post Views: 2,901
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN