‘দুর্গাপুরের গর্ব’ মিউজিক্যাল রিয়েলিটি শো এর ব্যাপক সাড়া অন্ডাল ব্লকে
আমার কথা, অন্ডাল, ২ আগস্টঃ



চলছে ‘দুর্গাপুরের গর্ব’ মিউজিক্যাল রিয়েলিটি শো এর অডিশন। আজ শনিবার ছিল অন্ডাল ব্লকের অডিশন। সকাল থেকেই ছিল অডিশনে অংশ নিতে ইচ্ছুক প্রতিযোগীদের ভিড়। উখড়ার কমিউনিটি হলে এদিন অডিশনের ব্যবস্থা করা হয়।
গত ২৭ জুলাই থেকে শুরু হয়েছে দুর্গাপুর মহকুমা জুড়ে দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ গানের রিয়েলিশি শো ‘দুর্গাপুরের গর্ব’। পান্ডবেশ্বর ব্লক দিয়ে শুরু হয় অডিসন পর্ব। এরপর ২৭ জুলাই হয় কাঁকসা ব্লকে। প্রতিটি ব্লকেই ইতিমধ্যে বেশ সাড়া পরে গেছে এই রিয়েলিটি শো নিয়ে। আজ ছিল অন্ডাল ব্লকের অডিশন। এই ব্লকে মোট প্রতিযোগীর সংখ্যা ছিল দুটি গ্রুপ মিলে ৯০ জন। প্রতিযোগীতার শেষে ফলাফল দাঁড়ায়
ক্যাটাগরি এ (অনূর্ধ্ব ১৫)
প্রথম স্থানাধিকারী- নিবেদিতা ঘাঁটি
দ্বিতীয় স্থানাধিকারী- ঐশানি খাঁড়া
ক্যাটাগরি বি (অণুর্ধ্ব ১৫)
প্রথম স্থানাধিকারী- অর্ঘ্য ভট্টাচার্য
দ্বিতীয় স্থানাধিকারী- সানিয়া মুখার্জি
এছাড়াও ক্যাটাগরী সি (আদিবাসী সমবেত সঙ্গীত)
প্রথম হয়েছে মধুমিতা মুর্মু ও তাঁর দল
এদিনের অনুষ্ঠানে বিচারকের আসনে ছিলেন বাপ্পাদিত্য ভট্টাচার্য ও রিমি অধিকারী। এছাড়া অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রদীপ প্রজ্জ্বলন করেন অডিশন ইনচার্জ বাপী মুখার্জি, পঞ্চায়েত প্রধান মীনা কোলে, উপপ্রধান শরণ সায়গল, জেলা পরিষদের সদস্য কৃষ্ণা ব্যানার্জি, প্রাক্তন প্রধান দয়াময় সিং, বিশিষ্ট সমাজকর্মী মাখন মুখার্জি প্রমূখ।



