+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   প্রশাসনিক অভিযানের পরেও দুর্গাপুরে রমরমিয়ে চলছে অবৈধ হুক্কাবার

Ad Image
Ad Image

প্রশাসনিক অভিযানের পরেও দুর্গাপুরে রমরমিয়ে চলছে অবৈধ হুক্কাবার

admin November 25, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৫ নভেম্বরঃ

প্রশাসনের নাকের ডগায় রমরমিয়ে চলছে অবৈধ হুক্কা বার। সকাল থেকেই দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের এই সমস্ত হুক্কাবারগুলিতে উঁকি দিলেই দেখা যাচ্ছে ধোঁয়ায় ধোয়াচ্ছন্ন। আলো আধাঁরীতে এক মায়াবি পরিবেশ তৈরী হয়েছে যা যুব সমাজের কাছে বেশ আকর্ষনীয়। অথচ দুর্গাপুর নগর নিগম থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে এই শহরে হুক্কাবার চালানোর জন্য কোনো রকম অনুমতি দেওয়া হয়নি। অর্থাৎ পুরসভার পক্ষ থেকে পরিষ্কার এই বার্তাই দেওয়া হয়েছে যে, হুক্কাবার চালানোর জন্য কোনো ট্রেড লাইসেন্স দেওয়া হয়নি। এখন প্রশ্ন উঠছে বিনা ট্রেড লাইসেন্সে কি করে শহরের বুকে এভাবে হুক্কাবারগুলি চলছে?

প্রসঙ্গতঃ ৩০ অক্টোবর দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে মেয়র পারিষদ অমিতাভ বন্দোপাধ্যায় বেঙ্গল অম্বুজা ও সিটিসেন্টারের জাংশন মলে কয়েকটি হুক্কাবারে অভিযান চালান। সেই অভিযানে ধরা পড়ে এই সমস্ত হুক্কাবারগুলি বিনা লাইসেন্সে ব্যবসা করছে। শুধু তাই নয়, মেয়র পারিষদ জানিয়ে ছিলেন, কয়েকটি হুক্কাবারে আবার রমরমিয়ে চলছে মদের আসরও। এরপরেই দুর্গাপুর নগর নিগমের তরফে এই সমস্ত হুক্কাবারগুলিকে অবৈধ ঘোষণা করে বন্ধ রাখার নোটিশ জারি করা হয়। কিন্তু দিন কয়েক বন্ধ থাকার পর ফের এই সমস্ত হুক্কাবারগুলি পুনরায় তাদের ব্যবসা চালু করে।

দুর্গাপুর নগর নিগমের মহানাগরিক দিলীপ অগস্তি বলেন, আমাদের নগর নিগমের ট্রেড লাইসেন্সের যে তালিকা আছে সেই তালিকার হুক্কাবারের কোনো উল্লেখ নেই। এই বিষয়ে আমি পুলিশ প্রশাসনকে লিখিত আকারে জানিয়েছি যে শহরের বুকে অবৈধভাবে হুক্কাবারগুলি চলছে। এরপর সেই বিষয়টি দেখার দায়িত্ব পুলিশ প্রশাসনের।

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা বলেন, ৩০ অক্টোবর যেদিন দুর্গাপুর নগর নিগম থেকে এই হুক্কাবারগুলিতে অভিযান চালানো হয় সেদিন সেই অভিযানের বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি। আর মহানাগরিকের তরফ থেকেও আমাদের কাছে কোনো নির্দেশ আসেনি। অবৈধভাবে শহরের বুকে কোনো হুক্কাবার চালানো আইনত অপরাধ। মহানাগরিক আমাদের বললেই আমরা এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবো।”

Post Views: 1,367
Ad Image
আজকের খবর
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
সম্মানজনক পুজো বোনাস সহ একাধিক দাবিতে ডিএসপিতে আইএনটিইউসির বিক্ষোভ
পশ্চিম বর্ধমান September 30, 2026
BREAKING! খনি অঞ্চলে সমাজসেবীর বাড়িতে ইডির তল্লাশি
পশ্চিম বর্ধমান September 30, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN