BRREAKING! এয়ারপোর্টে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু বাবা মা ও ছেলের
আমার কথা, সনাতন গরাই ও তনুশ্রী চৌধুরী, পূর্ব ও পশ্চিম বর্ধমান:
জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক পরিবারের ৩ জনের। জখম চালক। মৃত ও আহত সবাইকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের বামচাঁদাইপুরে। চারচাকা গাড়ি ও গ্যাসট্যাঙ্কার দুটিই কলকাতার দিকে যাচ্ছিল।চালক নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস ট্যাঙ্কারের পিছনে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা গ্যাস ট্যাঙ্কারের চালককে থামিয়ে দুর্ঘটনায় পড়া গাড়ি থেকে আরোহীদের উদ্ধার করে।মৃত তিন জন হল ছেলে শেখ সাহানাওয়াজ(২৭), বাবা সেখ মহম্মদ মুর্শেদ(৫৫) ও মা রেজিনা খাতুন (৫১)এরা তিনজন একই পরিবারভুক্ত। বাড়ি দুর্গাপুর সিটি সেন্টারের সারদামনি পথ এলাকায়। দুর্গাপুর থেকে দমদম এয়ারপোর্ট যাওয়ার সময় শক্তিগড় থানার বামচাঁদাইপুরে জাতীয় সড়কের পাশে একটি বেসরকারি হাসপাতালের সামনে ট্যাংকারের পিছনে ধাক্কা মারলে এই তিনজনই মারা যান। গাড়ির ড্রাইভার সাহেব মুন্সীও গুরুতর জখম হয়েছে। জানা গেছে, বাবা দুর্গাপুর ইস্পাত কারখানায় কর্মরত ছিলেন। ছেলে শেখ সাহানাওয়াজ মুম্বাইয়ে একটি বেসরকারি সংস্থার কর্মরত। তাকে এয়ারপোর্টে ছাড়তে মা ও বাবা চারচাকা গাড়ি করে যাবার পথেই এই দুর্ঘটনা ঘটে।



