+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   লকডাউন কার্যকরী করতে সক্রিয় উখরার পুলিশ কোথাও ভাঙ্গল টোটোর কাঁচ তো কারুর পিঠে পড়ল লাঠি

Ad Image
Ad Image

লকডাউন কার্যকরী করতে সক্রিয় উখরার পুলিশ কোথাও ভাঙ্গল টোটোর কাঁচ তো কারুর পিঠে পড়ল লাঠি

admin March 25, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৫মার্চঃ
করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে রাজ্যে ২৩ মার্চ থেকে চলছে লকডাউন। আবার গতকাল প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী রাত ১২টা থেকে সারা দেশ জুড়ে লকডাউন কার্যকরী করার নির্দেশ জারি করা হয়েছে। এমতবস্থায় বেশ কিছু মানুষজন ঘরের বাইরের পরিস্থিতি অনুধাবন করতে কৌতুহলের বশবর্তী হয়ে লকডাউনের সরকারী নির্দেশনামা অমান্য করে পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছেন বা জমায়েত করছেন। সেই সব মানুষদের কড়া হাতে দমন করতে পুলিশকেও বেশ সক্রিয় হতে হচ্ছে।
গতকাল সন্ধ্যায় পশ্চিম বর্ধমানের উখরায় অযথা ভিড় এড়াতে বাধ্য হয়ে প্রশাসনকে উখরা বাজার বন্ধ করতে বাধ্য হতে হয়েছিল। কিন্তু নির্বিকার কিছু মানুষজনকে ফের আজ অর্থাৎ বুধবার সকাল হতেই ফের রাস্তায় নেমে ভিড় বাড়াতে দেখা যায়। পাশাপাশি পুলিশকেও সকাল থেকেই সেই ভিড় সরাতে সক্রিয় ভূমিকা নিতে দেখা যায়। অপ্রয়োজনে যারা বাইক বা চার চাকার গাড়ি নিয়ে পথে নামে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে দেখা যায় পুলিশকে। কয়েকজন বাইকচালকের উপর লাঠিচার্জ করতেও দেখা যায় পুলিসকে। তারই মাঝে দেখা যায় এক টোটোচালকের টোটোর কাঁচ লাঠি মেরে ভেঙ্গে দিতে দেখা যায় উখরা ফাঁড়ির পুলিসকে। সাথে অভিযোগ উঠছে পূর্ণেন্দু মণ্ডল নামে কেন্দা এরিয়ার ছোঁড়া ব্লক ইনক্লাইনে কাজে যোগ দিতে যাচ্ছিলেন সেই সময় তার পরিচয়পত্র না দেখেই পুলিশ তাঁকে লাঠিপেটা করে। কর্মস্থলে পৌঁছে তিনি সহকর্মীদের বিষয়টি জানালে তাঁরা ক্ষোভে ফেটে পড়েন। এই ঘটনার প্রেক্ষিতে ইসিএল কর্তৃপক্ষ জরুরী বৈঠক করে সিদ্ধান্ত নেন যে যাতে পথেঘাটে ইসিএল কর্মীদের কোনোরকম হেনস্থার শিকার না হতে হয় তার জন্য তাদের ট্রাভেলিং আইডেন্টিটি কার্ড বানিয়ে দেওয়া হবে।

Post Views: 1,095
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN