+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   স্বাস্থ্যকেন্দ্রের গাফিলতিতে কিশোরীর মৃত্যু, উত্তেজনা, ভাঙচুর

Ad Image
Ad Image

স্বাস্থ্যকেন্দ্রের গাফিলতিতে কিশোরীর মৃত্যু, উত্তেজনা, ভাঙচুর

admin July 19, 2024

আমার কথা, অন্ডাল, ১৯ জুলাইঃ

চিকিৎসায় গাফিলতির জেরে এক কিশোরীর মৃত্যুর অভিযোগ উঠলো স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে অন্ডালের খান্দরার বিশ্বেশ্বরী স্বাস্থ্যকেন্দ্রে। এতে উত্তেজনা ছড়ায় ওই এলাকায়।

অন্ডালের ময়রা এলাকার বাসিন্দা সপ্তম শ্রেণীর ছাত্রী সুস্মিতা বাউড়ি(১৩) বমি ও প্যাখানা জনিত সমিস্যা নিয়ে বৃহস্পতিবার ভর্তি হয় বিশ্বেশ্বরী স্বাস্থ্যকেন্দ্রে। ছাত্রীর পরিবারের অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রে সুস্মিতার চিকিৎসার পর  তাঁকেবাড়ি নিয়ে চলে যেতে বলেন চিকিৎসক। আশ্বাস দেন সুস্মিতার শরীর ভাল হয়ে যাবে। কিন্তু সারা রাত সুস্মিতা অসুস্থতায় কাতরাতে থাকে। তাই আজ শুক্রবার সকাল ১০টা নাগাদ ফের তাঁকে বিশ্বেশ্বেরী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক ওই ছাত্রীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যেতে বলেন। কিন্তু সেই সময় আর পাওয়া যায়নি। স্বাস্থ্যকেন্দ্রেই মৃত্যু হয় সুস্মিতার।

এরপরেই ক্ষোভে ফেটে পড়েন মৃত ওই ছাত্রীর পরিবার। স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকদের দায়িত্ব ও যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন স্থানীয়রা। গতকাল শারীরিক অসুস্থতা নিয়ে সুস্মিতাকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলেও তাকে ভর্তি না করে বাড়ি ফিরিয়ে দেওয়া হয় কেন? এবং সারারাত অসুস্থ হয়ে পড়ায় ফের সকালে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার নিদান ডাক্তার বাবু। যদি কিশোরীর অবস্থা এতটাই সংকটজনক ছিল তাহলে কেন গতকাল তাকে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়নি? এই নিয়েই এলাকার মানুষ ক্ষোভে স্বাস্থ্য কেন্দ্রে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে এই ঘটনার চলে আসে অন্ডাল থানা ও উখড়া ফাঁড়ির পুলিশ। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যায়।

.

Post Views: 799
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN