+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   অ্যালয় স্টিল প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকান্ড, আতঙ্ক শ্রমিক মহলে

Ad Image
Ad Image

অ্যালয় স্টিল প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকান্ড, আতঙ্ক শ্রমিক মহলে

admin July 1, 2024

আমার কথা, দুর্গাপুর, ১জুলাই: অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ালো, দুর্গাপুরের মিশ্র ইস্পাত কারখানায় আজ অর্থাৎ সোমবার নটা ৪৫ মিনিটে এসএমএস বিভাগের ৩নং ইউনিটে আগুন লাগে। ধোঁয়ায় ভরে যায় চারিদিক। আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিকরা। কারখানার দমকলের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা যায় কাজ চলাকালীন হয়ে ল্যাডেল ফুটো হয়ে গলিত লোহা বৈদ্যুতিক কেবল লাইনের উপর পড়ে যায়। আর তাতেই আগুন লেগে যায়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই।
এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে শ্রমিকদের মধ্যে।
কংগ্রেসের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে। তারা বলেন, “দুর্গাপুর ইস্পাত কারখানা কিংবা মিশ্র ইস্পাত কারখানা কোনোটিরই আধুনিকীকরণ নেই, ফলে বারংবার এই দুর্ঘটনা ঘটছে। মৃত্যুর মতো অপ্রতীকর ঘটনাও ঘটছে। তবুও কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই”।
প্রসঙ্গত: এই এস এম এস বিভাগে এর আগেও দুর্ঘটনা ঘটে। গত ৩ মার্চ ল্যাডেল থেকে গলিত লোহা ছিটকে পড়ে স্থায়ী কর্মী ঋষিরাজ দাস এর গায়ে। প্রায় ৮০ শতাংশ পুড়ে যান তিনি। বিধাননগরে একটি বেসরকারী হাসপাতালে মৃত্যু হয় তাঁর৷

Post Views: 1,061
Ad Image
আজকের খবর
২০২৬ নির্বাচনকে সামনে রেখে দুর্গাপুরে বিজেপির সাজেশন বক্স কর্মসূচি
পশ্চিম বর্ধমান February 9, 2026
উখড়া রেলস্টেশন পরিদর্শন করলেন পূর্ব রেলের মহাপ্রবন্ধক
পশ্চিম বর্ধমান February 8, 2026
‘স্বপ্নপূরণ’ স্বেচ্ছাসেবী সংগঠনের রক্তদান শিবির
পশ্চিম বর্ধমান February 8, 2026
ভোটের আগে জনতার প্রত্যাশা জানতে দুর্গাপুরে বিজেপির সাজেশন বক্স, কটাক্ষ তৃণমূলের
পশ্চিম বর্ধমান February 8, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN