স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর
আমার কথা, সিমলাপাল, ২২ মেঃ
সংবাদদাতাঃ দেবনাথ মোদক
নিজের স্ত্রীকে বাড়ির পিছনে নালায় ঢুকিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। মৃতার সাবিত্রী গরাই (৫৫)। সিমলাপাল থানা এলাকার মাচাতোড়া গ্রাম পঞ্চায়েতের বাঁশি গ্রামের ঘটনা। স্ত্রীকে খুনের পর অভিযুক্ত নিজেই সিমলাপাল থানায় আত্মসমর্পণ করেছে বলে জানা গেছে।
মৃতার পরিবার সূত্রে খবর, অভিযুক্ত, পেশায় কৃষক সাধন গড়াইয়ের সঙ্গে তার স্ত্রী সাবিত্রী গড়াইয়ের প্রায়শই ঝামেলা হতো। গত কয়েক মাস সেই সবও বন্ধ ছিল। এরই মাঝে বুধবার রাতে সাধন গড়াই স্ত্রী সাবিত্রীকে বাড়ির পিছনে নালায় ঢুকিয়ে খুন করে সিমলাপাল থানায় আত্মসমর্পণ করেন। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিযুক্তের ছেলে শ্রীজীব গড়াইয়ের দাবি, সম্পূর্ণ বিষয়টি তার অজান্তেই হয়েছে। স্থানীয় এক সিভিক ভলান্টিয়ারের কাছ থেকে ফোনে তিনি বিষয়টি প্রথম জানতে পারেন। তবে ওই ঘটনায় যুক্ত বাবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তিনি জানাচ্ছেন বলে জানান।
পরে পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্তের পাশাপাশি অভিযুক্তকে আটক ও মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।



