+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   উলটপুরান, দুর্গাপুরে বিজেপিতে ভাঙ্গন, তৃণমূলে যোগ দিলো ২৫০জন বিজেপি কর্মী

Ad Image
Ad Image

উলটপুরান, দুর্গাপুরে বিজেপিতে ভাঙ্গন, তৃণমূলে যোগ দিলো ২৫০জন বিজেপি কর্মী

admin January 3, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩জানুয়ারীঃ

একদিকে যখন বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে আসন্নন বিধানসভা নির্বাচনে পশ্চিম বর্ধমান জেলায় ৯টি বিধানসভা বিরোধী শূণ্য করে দেবে সেখানে বিধানসভা নির্বাচনের আগেই দুর্গাপুরের পদ্মফুল শিবিরে ভাঙ্গন ধরতে দেখা গেল। দুর্গাপুরে পলাশডিহার যে মাঠে দিন কয়েক আগে বিজেপির যোগদান মেলার আয়োজন করা হয়েছিল, ঠিক সেই মাঠেই মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে রবিবার তৃণমূলের এক সভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ২৫০জন কর্মী সমর্থক বলে দাবি তৃণমূল কংগ্রেসের।

এদিনের সভা থেকে মন্ত্রী মলয় ঘটক বলেন, সেদিন বিজেপির সভায় যোগ দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শিল্পাঞ্চলে সভা করে গেলেও শিল্প নিয়ে একটি কথাও তিনি সেদিন বলেননি। তিনি একবারও এই প্রশ্ন করলেন না যে কেন অ্যালয় স্টিল প্ল্যান্ট কিংবা দুর্গাপুর ইস্পাত কারখানা বেসরকারী হাতে তুলে দেওয়া হবে, বললেন না দুর্গাপুর থার্মাল পাওয়ার যে কারখানায় ১৭০০ কর্মীকে বেকার করে দিয়ে কেন বন্ধ হয়ে গেল?

এদিন মলয় ঘটক কটাক্ষ করে বলেন বিজপিতে উপঢৌকন দিয়ে কয়লা মাফিয়াদের দলে নেওয়া হচ্ছে। টাকা দিয়ে সভায় লোক আনা হচ্ছে।

বিজেপিতে যোগ দেওয়ার পরে াজ রবিবার নিজের বাড়িতে ফিরে চায়ে পে চর্চা থেকে সাংসদ সুনীল মণ্ডল দাবি করেন আগামী ৩১জানুয়ারীর মধ্যে সংখ্যালঘু হয়ে যাবে তৃণমূল। সেই প্রেক্ষিতে মন্ত্রী সুনীল মন্ডলকে “পাগল” আখ্যা দেন।

Post Views: 4,767
Ad Image
আজকের খবর
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
সম্মানজনক পুজো বোনাস সহ একাধিক দাবিতে ডিএসপিতে আইএনটিইউসির বিক্ষোভ
পশ্চিম বর্ধমান September 30, 2026
BREAKING! খনি অঞ্চলে সমাজসেবীর বাড়িতে ইডির তল্লাশি
পশ্চিম বর্ধমান September 30, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN