+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে রাষ্ট্রীয় সম্পত্তি দলের কাজে ব্যবহারের অভিযোগ উঠল বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে

Ad Image
Ad Image

দুর্গাপুরে রাষ্ট্রীয় সম্পত্তি দলের কাজে ব্যবহারের অভিযোগ উঠল বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে

admin July 15, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৫জুলাইঃ

ক্ষমতার অপব্যবহার করে কেন্দ্রীয় সরকারের সম্পত্তি ব্যবহারের অভিযোগ উঠল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে। জেলা সফরে বেরিয়ে রাষ্ট্রায়ত্ব সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানার নিজস্ব অতিথিশালায় আজ এসে ওঠেন দিলীপবাবু। তাঁকে স্বাগত জানাতে বিজেপির দলীয় নেতাকর্মীদের অপেক্ষা করতে দেখা যায়। সেই অতিথিশালার মূল প্রবেশদ্বারেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন বেশ কয়েকজন, আর সেখানেই তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তাদের হাতে তুলে দিতে দেখা যায় রাজ্য সভাপতিকে। এরপর অতিথিশালার ভেতরে বিজেপির নেতা কর্মীদের নিয়ে বৈঠক করতেও দেখা যায় দিলীপবাবুকে। আর এই নিয়েই উঠছে প্রশ্ন। একটি রাষ্ট্রায়ত্ব সংস্থার অতিথিশালায় বিজেপি দলীয় কর্মসূচী পালন করতে পারে কি? এ বিষয়ে দিলীপবাবুকে প্রশ্ন করা হলে তিনি সাফ জবাব দেন যে, “আমরা রাষ্ট্রীয় দল তাই রাষ্ট্রীয় সম্পত্তি আমরা ব্যবহার করতেই পারি। এর আগেও আমি এখানে দলের কর্মীদের নিয়ে বৈঠক করেছি। আজও করছি। রাতে এখানে থাকবও।

এ বিষয়ে তৃণমূল কংগ্রেস নেতা উত্তম মুখার্জী বলেন যে, পাগলে কি না বলে। দিলীপ ঘোষ একজন বদ্ধ উন্মাদ। তাই তাঁর পক্ষেই শোভা পায় এই ধরনের মন্তব্য করার। রাষ্ট্রীয় সম্পত্তি দলীয় কাজে ব্যবহার করে তাঁরা এটা প্রমান করে দিলেন যে তাঁরা ক্ষমতার অপব্যবহার করছেন।”

Post Views: 1,742
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN