+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   সরকারী সংস্থায় বদলি নির্দেশ এলেও পাবেন না সম বেতন, প্রতিবাদে বিক্ষোভ ডিপিএল কর্মীদের একাংশের

Ad Image
Ad Image

সরকারী সংস্থায় বদলি নির্দেশ এলেও পাবেন না সম বেতন, প্রতিবাদে বিক্ষোভ ডিপিএল কর্মীদের একাংশের

admin December 3, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৩ডিসেম্বরঃ

দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডের স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে সাড়ে পাঁচশ কর্মীর আচমকাই বদলির নির্দেশ আসে ডাব্লুউবিএসইডিসিএল(WBSEDCL) ও ডাব্লুউএসইটিসিএল(WBSETCL)-এ। কিন্তু ওই সাড়ে পাঁচশ কর্মী জানতে পারেন সংস্থা দুটি সরকারী হলেও সেই সংস্থার স্থায়ী কর্মীদের মতো তাঁরা সম মর্যাদা পাবেন না। এমন কি যতদিন তাঁরা ওই সংস্থায় চাকরী করবেন ততদিন তাদের না বেতন বৃদ্ধি হবে আর না ওই সংস্থার স্থায়ী কর্মীদের মতো কোনোরকম সংস্থা থেকে সুযোগ সুবিধা পাবেন বলে অভিযোগ। আর এতেই আপত্তি ডিপিএলের ডিমড ডেপুটেশনে যাওয়া কর্মীদের। ডিপিএলের ওই ক্ষুব্ধ কর্মীরা জানান, ডাব্লুউবিএসইডিসিএল(WBSEDCL) ও ডাব্লুউএসইটিসিএল(WBSETCL)-এ যেতে তাদের কোনো আপত্তি নেই কিন্তু তাঁরা সম মর্যাদা চান আর এরই প্রতিবাদে আজ ডিপিএলের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভে সামিল হন। রাস্তায় বসে প্রতিবাদ জানাতে থাকেন। এদিকে বিক্ষোভ চলাকালীন বিদ্যুৎ সচিব সুরেশ কুমার এবং ম্যানেজিং ডিরেক্টর গৌতম বিশ্বাস গাড়ি প্রশাসনিক ভবনে ঢুকতে গেলে তাদের গাড়ির সামনে বিক্ষোভ দেখাযন ওই কর্মীরা। তবে নিরাপত্তাকর্মীরা সেই মুহূর্তে তাদের সরিয়ে দেয়। কিন্তু আধিকারিকদের গাড়ি ধুকে গেলে কর্মীরা ফের গেট ঠেলে ভেতরে ঢুকে পড়েন ও বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁরা বলতে থাকেন তাদের এভাবে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া চলবে না। তাদের দাবি মেনে নিতে হবে। আর তা না মানলে আন্দোলনকারীরা আরো বড় আন্দোলন সংগঠিত করবেন বলেও হুঁশিয়ারী দেন।

Post Views: 1,305
Ad Image
আজকের খবর
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
সম্মানজনক পুজো বোনাস সহ একাধিক দাবিতে ডিএসপিতে আইএনটিইউসির বিক্ষোভ
পশ্চিম বর্ধমান September 30, 2026
BREAKING! খনি অঞ্চলে সমাজসেবীর বাড়িতে ইডির তল্লাশি
পশ্চিম বর্ধমান September 30, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN